আটলান্টিক সিটিতে ‘মুসলিম ঐতিহ্য মাস’ পালন
সুব্রত চৌধুরী : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ‘মুসলিম ঐতিহ্য মাস’ পালন উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শোবোট হোটেলে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, ধর্মীয় পুস্তক প্রদর্শনী ইত্যাদি। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
রেহমান হাবীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন ইমাম আমিন মুহাম্মদ,ইমাম আবদুল মুইজ, ডঃ রেমন্ড ব্রক, খতিব মুহাদ্দিস আজিমউদ্দিন। অনুষ্ঠানে নিউ জার্সি রাজ্যের এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক কাউন্টির শেরিফ জোসেফ ও ডনোগু,সিটির পুলিশ প্রধান জেমস সারকোস,সিটি কাউন্সিল সহ সভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলম্যান আনজুম জিয়া,
আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বিএএসজে ট্রাস্টি বোর্ড সভাপতি আব্দুর রফিক, বিএএসি সভাপতি শহীদ খান প্রমুখ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজক ছিল আটলান্টিক সিটি মার্চেন্ট এসোসিয়েশন ও সাউথ এশিয়ান এসোসিয়েশন অব সাউথ জার্সি। আয়োজকদের পক্ষে আসাদ চৌধুরী, আমের কাশ্মীরি, মালিক সোহেল, হাবিব রেহমান, আদিল মালিক, সরফরাজ আহমেদ, মঈন খান, মোঃ ইমরান, কামরান আজিজ, বেনহর সলোমন, মোঃ জামিন, মোঃ ওয়াইস, মুহাম্মদ সেলিম অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল