Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশে বিনিয়োগে নীতি সহায়তা বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে এনআরবি প্রতিনিধি দলের বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: February 15, 2024 | 12:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মসিউর রহমানের সাথে বিনিয়োগে নীতি সহায়তা বিষয়ে সেন্টার ফর এনআরবি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনষ্ঠিত হয়।
প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগে নীতি সহায়তা প্রদান, বিনিয়োগ ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বন্ডে বিনিয়োগের সিলিং পুনর্মূল্যায়ন, পুনঃবিনিয়োগের সুযোগ অব্যাহত রাখা, শেয়ার বাজারে প্রবাসীদের বিনিয়োগ, ট্যাক্স প্রদান, এনআইডি কার্ড প্রাপ্তি সহজকরন ও এনআরবি সেন্টারের “ব্রান্ডিং বাংলাদেশ” কাযর্ক্রম এর বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে এনআরবি’র প্রতিনিধিরা আলোচনা করেন।
সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে এই সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হালিম চৌধুরী, ইন্জিনিয়ার এম এ রাজ্জাক, আওরঙ্গজেব চৌধুরী ও মোঃ মাশিহুজ্জামান সেরনিয়াবত প্রমুখ নেতৃবৃন্দ।
ডঃ মশিউর রহমান বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন। এ সময় প্রতিনিধিদল প্রবাসে এনআরবি সম্মেলনসমূহে যোগ দিয়ে প্রবাসীদের অধিকহারে বিনিয়োগ ও রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করার জন্য সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের আহ্বান জানান ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ