Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: February 16, 2024 | 10:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন মরহুম আনসার হোসেন চৌধুরীর মেয়ে জামাতা বিশিস্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র
দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রঙ্কসের গাউছিয়া মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাশহুদ ইকবাল। কুরআন-হাদীসের আলোকে বক্তব্য রাখেন মসজিদ বিলালের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম ও মাওলানা শাহানশাহ ইয়াহিয়া। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মুসাদ্দেক আহমেদ।
মাহফিলে অন্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন ও প্রবীণ কমিউনিটি লিডার আলহাজ ফখরুল ইসলাম।
মাহফিলে বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক. সামাজিক. সাংস্কৃতিক, পেশাজীবী নের্তৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসীরা বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরীর দোয়া-মাহফিলে শরীক হন।
মরহুম আনসার হোসেন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, নর্থ ব্রঙ্কসের বাসিন্দা, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের উপদেষ্টা কমিউনিটির পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরী অতিসম্প্রতি বাংলাদেশে যাওয়ার পথে কয়েত এয়ারপোর্টে অসুস্থ হয়ে পড়লে সেখানে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সে হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াা ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আলহাজ্ব আনসার হোসেন চৌধুরীর প্রথম জানাযার নামাজা কুয়েতে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ কুয়েত থেকে আনার পর নিউইয়র্কের নর্থ ব্রঙ্কস ইসলামী সেন্টারে গত ১ ফেব্রুয়ারি বাদ জোহর ২য় জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন ২ ফেব্রুয়ারি তার মরদেহ ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনসার হোসেন চৌধুরী দেশের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর গ্রামে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV