Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি ট্রাফিক পুলিশ ইউনিয়ন নির্বাচনে সাদিক-সাঈদ প্যানেলের জয়

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: February 19, 2024 | 1:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের ট্রাফিক এজেন্টদের ইউনিয়ন (সিডব্লিউএ লোকাল-১২৮২) নির্বাচনে সাদিক-সাঈদ প্যানেল জয়ী হয়েছে। নির্বাচনে হেরে গেছেন আরেক প্রার্থী, ইউনিয়নের সাবেক সভাপতি বাংলাদেশী-আমেরিকান সাঈদ রহিম। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত ইউনিয়নের রান অফ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ‘সাদিক-সাঈদ’ প্যানেল মেজোরিটি পদে জয়লাভ করেছে। নিউইয়র্কের সিটি ট্রাফিক বিভাগে বাংলাদেশিরা একক সংখ্যাগরিষ্ট হলেও এবারের নির্বাচনে তাদের মধ্যে চরম অনক্য পরিলক্ষিত হয়েছে। দীর্ঘদিন ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি সাঈদ রহিম। স্বদেশীদের মধ্যে অনৈক্যের কারণে নেতৃত্ব থেকে এবারে তাকে সরে যেতে হয়েছে।


ইউনিয়নের মোট ৯টি পদের বিপরীতে এই প্যানেল থেকে সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩ জন ডেলিগেট নির্বাচিত হয়েছেন। অপরদিকে ‘রহিম-উতবা’ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৩ জন ডেলিগেট। নির্বাচিত সভাপতি হলেন আলেকজান্ডার সাদিক, সহ সভাপতি সকুনবি ওলোফেমি ও সাধারন সম্পাদকরা সাঈদ ইসলাম। সভাপতি পদে সাঈদ রহিম দুদু মিশরীয় বংশদ্ভুত আলেকজান্ডার সাদিকের কাছে পরাজিত হন।
গত বছর নভেম্বরে ট্রাফিক পুলিশদের ইউনিয়ন সিডব্লিউএ লোকাল ১১৮২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা প্রদত্ত ভোটের ৫১ ভাগ না পাওয়ায় তারা রানঅফের মুখোমুখি হন। এই তিনটি পদে পোস্টাল ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে আলেকজান্ডার সাদিক ৭১৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ রহিম দুদু পেয়েছেন ৫২৫ ভোট। বাংলাদেশী রহিম এর আগে একবার সহসভাপতি ও তিনবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশী সাঈদ ইসলাম ও সৈয়দ উতবা। সাঈদ ইসলাম ৭৪৬ ভোট পেয়ে বিজয়ী হনন। উতবা পেয়েছেন ৪৯৬ ভোট। ‘সাদিক-সাঈদ’ প্যানেল থেকে নির্বাচিত ডেলিগেটরা হলেন শিবলী চৌধুরী কায়েস, কোলন জন ও শামীম হোসাইন। অপরদিকে ‘রহিম-উতবা’ প্যানেল থেকে নির্বাচিত ডেলিগেটরা হলেন পঙ্কজ রায়, শাহাদত হোসেন ও মোহাম্মদ আলম।
নির্বাচনে মোট ২,০৪০ জন সদস্যকে ডাকযোগে ব্যালট পাঠানো হয়। এর মধ্যে সদস্যদের ভোট দেয়া ব্যালট ফিরে আসে মোট ১,২৭৬টি। ১৭টি ভোট ভয়েড ও ডুপ্লিকেট হয়। সব মিলিয়ে ১,২৫৯ ভোট গনণা করা হয়।
আরো উল্লেখ্য, এই নির্বাচনে ৯ সদস্যের নির্বাচিত কমিটির ৬ জনই বাংলাদেশী। ট্রাফিক পুিলশ ইউনিয়নের মোট সদস্য সংখ্যা প্রায় আড়াই হাজার। এরমধ্যে বাংলাদেশীর সংখ্যা ৬ শতাধিক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ