Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ার কার্যালয় পরিদর্শন সিনেটর মাইকেল জিনারিস’র

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: March 5, 2024 | 11:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট সিনেট এর ডেপুটি মেজরিটি লিডার সিনেটর মাইকেল জিনারিস সিডিপ্যাপ (কনজুমার ডিরেক্টেড পার্সোনাল এসিস্টেন্ট প্রোগ্রাম) রক্ষায় তার দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার সকালে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রথম হোম কেয়ার ও সিডিপ্যাপ সেবা প্রতিষ্ঠান বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের জ্যাকসন হাইটস সার্ভিস সেন্টার ও কর্পোরেট অফিস পরিদর্শনকালে একথা বলেন।
সিনেটর জিনারিস সকালে বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস এর কার্যালয়ে পৌঁছলে সেখানে তাকে স্বাগত অভ্যর্থনা জানান বাংলাদেশি কমিউনিটির মাঝে প্রথম হোম কেয়ার সেবার সংযোগকারী গ্লোবাল পিস অ্যামব্যাসেডর, স্যার ড. আবু জাফর মাহমুদ। তিনি সিনেটরকে ৭২-২৮ জ্যাকসন হাইটস নীচতলায় বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস এর বিভিন্ন বিভাগ ও সেবা পরিসর ঘুরে দেখান। পরে সিনেটর জিনারিসকে নিয়ে যান ৭২-২৬ জ্যাকসন হাইটস-এর দোতলায় প্রতিষ্ঠানের কর্পোরেট অফিসে। সেসময় জয় বাংলাদেশ মিডিয়া ইনক্ অফিসে অতিথির হাতে সদ্য প্রকাশিত ইংরেজি সাময়িকী দ্য বে ওয়েভ এর প্রথম সংখ্যা তুলে দেন সম্পাদক ও প্রকাশক আবু জাফর মাহমুদ। সেসময় সিনেটর সদ্য প্রকাশিত বাংলা সাময়িকী ‘জয় বাংলাদেশ’ ও সম্প্রচারের জন্য প্রস্তুতি গ্রহণরত জেবিটিভি’র কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।
তার সঙ্গে ছিলেন সিডিপ্যাপ রক্ষায় জন্য প্রধান আন্দোলনকারী স্যার ড. আবু জাফর মাহমুদের নিযুক্ত লবিষ্ট এড কেলি। সেসময় বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারসহ এজেডএম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ