নিউইয়র্কে কুইন্স বরো প্রেসিডেন্টের ‘রিসাইটেশন অব অনার’ অ্যাওয়ার্ড পেলো এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্স বরো প্রেসিডেন্টের ‘রিসাইটেশন অব অনার’ অ্যাওয়ার্ড পেয়েছে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ। নিউইয়র্ক সিটির কুইন্স বরো প্রেসিডেন্টর উদ্যোগে বাংলাদেশ হেরিটেজ ডে পালন করা হয়েছে গত ৫ মার্চ । এ উপলক্ষ্যে বরো হলে এক অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনা
রেল নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি বোর্ড মেম্বার আব্দুল মুকিত চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কমিউনিটির কল্যাণ আর মানবাতার সেবায় অবদান রাখার জন্য এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক-কে বরো প্রেসিডেন্ট রিচার্ড ডনবান-এর পক্ষ থেকে ‘রিসাইটেশন অব অনার’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সংগঠনের পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন। এসময় সভাপতি সোহেল আহমেদ, সহ সভাপতি কয়েস আহমেদ, উপদেষ্টা এমাদ চৌধুরী ও দেওয়ান শাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সদস্য ফয়সল আহমেদ প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, আগামী ৩১ মার্চ রোববার আল আমীন জামে মসজিদে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনকে’র বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলে প্রবাসী বাংলাদেশীরা সবাই আমন্ত্রিত।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল