Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

‘বাংলাদেশ হেরিটেজ মান্থ’ উপলক্ষে ৪ বাংলাদেশিকে নিউইয়র্ক সিটি মেয়রের সম্মাননা

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: March 12, 2024 | 3:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি মেয়রের বাসভবনে গত ৭ মার্চ ‘বাংলাদেশ হেরিটেজ মান্থ’ উদযাপিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে চার বাংলাদেশি আমেরিকানকে সম্মাননা জানানো হয় বর্ণাঢ্য এ অনুষ্ঠানে। সিটি মেয়রের বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন আব্দুল চৌধুরী, রুহিন হোসেন, ডা. শামীম আহমেদ এবং মনিকা চৌধুরী। মেয়র এরিক এডামসের উদ্যোগে শুরু হওয়া বাংলাদেশিদের ঐতিহ্যের মাস উদযাপনের এটি ছিল দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান।
সিটি মেয়র এরিক এডামস তার বক্তব্যে বহুজাতিক এই সমাজকে আরো বৈচিত্রমণ্ডিত করতে অন্যান্য কম্যুনিটির মতো বাংলাদেশিরাও অপরিসীম অবদান রাখছেন বলে উল্লেখ করেন। মেয়র বলেন, আমি হচ্ছি ১১০ নম্বর মেয়র এই সিটির। অথচ এর আগে কখনোই সিটিস মেয়রের বাসায় ‘বাংলাদেশ ডে’ অথবা ‘বাংলাদেশ হেরিটেজ মান্থ’ উদযাপিত হয়নি। ঐতিহাসিক বাউলিং গ্রিন পার্কেও ঘটা করে উড্ডিন করা হয়নি বাংলাদেশের জাতীয় পতাকা। শিক্ষা প্রতিষ্ঠানে হালাল খাদ্য এবং মসজিদের মাইকে আজান প্রচারের ব্যবস্থাও ছিল না। এখন সবকিছু ঘটছে সগৌরবে বাঙালিদের ইতিহাস-ঐতিহ্যের আলোকে।
মেয়র তার বক্তব্যে আরো উল্লেখ করেন, আমরা কাউকে বলি না যে তারা ‘আমেরিকান বাংলাদেশি’ অথবা ‘আমেরিকান আফ্রিকান’ কিংবা ‘আমেরিকান জুইশ’, সে স্থলে বলা হচ্ছে ‘বাংলাদেশি আমেরিকান’, ‘আফ্রিকান আমেরিকান’, ‘জুইশ আমেরিকান’, ‘ভারতীয় আমেরিকান’ ইত্যাদি। অর্থাৎ নিজ নিজ মাতৃভূমিকে স্বীকৃতি দিয়েই এই সিটি তথা সমগ্র যুক্তরাষ্ট্র অভিবাসীদের রক্ত-ঘামকে স্বীকৃতি দিয়ে আসছে। মেয়র এই সিটির উন্নয়ন অভিযাত্রায় বাঙালিদের মেধা আর শ্রম বিনিয়োগেরও প্রশংসা করেছেন।
সিটি মেয়রের চিফ এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশের কন্সাল জেনারেল মো. নাজমুল হুদা, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, মেয়রের চিফ এডভাইজার ইংগ্রিড ল্যুইস-মারটিন। ভারতীয় আমেরিকান জেনিফার রাজকুমার তার বক্তব্যে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং দু’বছর আগে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অনুরোধে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে স্টেট পার্লামেন্টে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে একটি রেজ্যুলেশন পাশের প্রসঙ্গ উল্লেখ করেন। জেনিফার নিজেকে বাঙালি জনগোষ্ঠীর বিশ্বস্ত একজন প্রতিনিধি হিসেবেও উল্লেখ করেন। একইসঙ্গে মেয়র এরিক এডামসের ইমিগ্র্যান্ট-কম্যুনিটির জন্য দরদি মনোভাবেরও প্রশংসা করেছেন জেনিফার।
নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মো. নাজমুল হুদা তার বক্তব্য শুরু করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে। একইসঙ্গে তিনি স্মরণ করেন মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো দুই লাখের অধিক নারীকে। কন্সাল জেনারেল জাতীয় চারনেতা এবং বীর মুক্তিযোদ্ধাদের কথাও স্মরণ করেন।
তিনি বলেন, এই সিটিতে বসবাসরত বাংলাদেশিরা তাদের আমেরিকান স্বপ্ন পূরণের মধ্য দিয়ে প্রকারান্তরে আমেরিকাকে আরো সমৃদ্ধশালী করতেও অবদান রেখে চলেছেন। নাজমুল হুদা সিটি মেয়রকে ধন্যবাদ জানান বাঙালি ঐতিহ্যকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করায়।
কম্যুনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বকারী আড়াই শতাধিক প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছিল বর্ণাঢ্য এ অনুষ্ঠানে। আড়াই ঘণ্টার এ অনুষ্ঠানে ছিল বাঙালি রসনায় পরিপূর্ণ নানান ধরনের পিঠা ছাড়াও বিরিয়ানি ও মিষ্টান্ন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV