নিউইয়র্কের টাইমস স্কয়ারে হাজারো মুসল্লির তারাবির নামাজ আদায়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের টাইমস স্কয়ারে হাজারো মুসল্লি তারাবির নামাজ আদায় করেছেন এবারও। ১০ মার্চ রোববার নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে রমজানের প্রথম তারাবির নামাজ পড়তে মুসলমানরা সমবেত হন। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসল্লিদের কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সিটি অব দ্য ওয়ার্ল্ডে টানা দ্বিতীয় বছরের মতো এমন আয়োজনের উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমের মুসলিম ইনফ্লুয়েন্সার এসকিউ। সহযোগিতায় ছিল মুসলিমস গিভিং ব্যাক ও ড্রপলেটস অব মার্সি। এ সময় নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করে নিউ ইয়র্ক পুলিশ।
উদ্যোক্তারা জানান, ইসলামভীতি দূর করা, ধর্মের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে জানানো এবং সম্প্রীতির বার্তা তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য। এছাড়া সারা বিশ্বে বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত টাইমস স্কয়ারে তারাবির নামাজে নারীরাও অংশ নেন। এতে ইমামতি করেন ফরাজ হাসান।
টাইমস স্কয়ারে তারাবির জামায়াত শেষে এক মুসল্লি বলেন, সংযম, দান, প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র রমজান পালন করা হয়। কোরআন তিলাওয়াত ও তরজমার মধ্য দিয়ে সে বিষয়টি প্রচার করতে চেয়েছি আমরা।
তারাবির নামাজকে কেন্দ্র করে সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাইমস স্কয়ার। সুশৃঙ্খলভাবে জামায়াত আদায় করা হয় মাগরিবের নামাজও। বহু অমুসলিমও হাজির হন এ আয়োজন দেখতে। নামাজ পড়তে যাওয়া একজন মুসল্লি বলেন, ইসলাম নিয়ে অনেকের মাঝে ভীতি আছে। উগ্র মানুষ সব ধর্মেই আছে। সেই অল্প সংখ্যক মানুষ কখনই সংখ্যাগরিষ্ঠের চরিত্র হিসেবে বিবেচিত হতে পারে না।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল