Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকায় বাঙালী মালিকানায় ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’র বর্ণাঢ্য উদ্বোধন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: March 14, 2024 | 11:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কুইন্সের সাউথ জ্যামাইকায় ১৫৭-১১ লিনডেন বুলেভার্ডে ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’ নামে বাঙালী মালিকানায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ৮ মার্চ শুক্রবার বাদ জুমা বিশিষ্ট ব্যবসায়ী আজম ঢালী, মোঃ সাইফুল ইসলাম ও মঞ্জুরুল আকন্দ বাচ্চুর মালিকানাধীন ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’ এর উদ্বোধন হয় বর্ণাঢ্য আয়োজনে। প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এটি নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশী মালিকানাধীন অন্যতম বৃহৎ সুপার মার্কেট। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
অনুষ্ঠানে জ্যামাইকার মসজিদ আল-কোবার খতিব ও ইমাম মাওলানা আল-আমিন দোয়া মাহফিল পরিচালনা করেন। এসময় ইমাম আল-আমিন ইসলামের আলোকে ব্যবসার গুরুত্ব ও মর্যাদার কথা তুলে ধরেন।
স্বাগত বক্তব্য রাখেন ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’র অন্যতম পরিচালক আজম ঢালী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মার্কেটের পরিচালক মোঃ সাইফুল ইসলাম ও মঞ্জুরুল আকন্দ বাচ্চু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জাহাঙ্গীর হোসাইন, সৌদা সাবরীন পম্পীসহ কমিউনিটি নের্তৃবৃন্দ। এসময় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’র অন্যতম স্বত্ত্বাধিকারী আজম ঢালী জানান, বাংলাদেশী, এশিয়ান ও আমেরিকার নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী নিয়ে সাউথ জ্যামাইকায় ব্যাপক পরিসরে ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’ যাত্রা শুরু করেছে। গ্রাহক বান্ধব ব্যবস্থাপনায় পরিচালিত হবে এই সুপার মার্কেটটি। হালাল ব্যবসার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক সেবা প্রদানে এ প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
বিশিষ্ট ব্যবসায়ী আজম ঢালী আরো জানান, সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছাড়াও সংসারের প্রয়োজনীয় সব জিনিসপত্রই পাওয়া যাবে ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’-এ। তিনি জানান, প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং এবং পবিত্র রমজান উপলক্ষে চলছে বিশেষ ছাড়। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত খোলা থাকবে স্টোরটি। ক্রেতাদের জন্য পার্কিং-এর ব্যবস্থা রয়েছে।
প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বক্তারা বলেন, বাঙালী মালিকানায় সাউথ জ্যামাইকায় এমন হালাল সুপার মার্কেট গড়ে ওঠায় প্রবাসীরা হাতের নাগালেই সুলভ মূল্যে পাবেন তাদের নিত্য প্রয়োজনীয় হালাল খাদ্য ও পণ্য সামগ্রী। সাউথ জ্যামাইকায় ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা মেটাতে সক্ষম হবে ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’। নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানটিকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন বক্তারা।


উদ্বোধনী দিনে দোকানে ছিলো গ্রাহকদের প্রচুর ভীড়। এসময় প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী কিনতে দেখা গেছে ক্রেতা সাধারণদের।
‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’-এর যেকোন বিষয়ে যোগাযোগের (ফোন : ৩৪৭-৫৩৬-০২৬৮) অনুরোধ জানয়েছেন পরিচালক আজম ঢালী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ