Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

মেরিল্যান্ডে ফোবনা কনভেনশনের কিকঅফ ও গালা ডিনার নাইট; হোস্ট কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: March 15, 2024 | 4:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৮ তম কনভেনশন ২০২৪ এর কিকঅফ ও গালা ডিনার নাইট অনুষ্ঠিত হয়েছে। পরে অনুষ্ঠান থেকে ১০১ সদস্যের হোস্ট কমিটি ঘোষণা করা হয়। ৯ মার্চ শনিবার সন্ধ্যায় মেরিল্যান্ডের রকভিলে অবস্থিত হোটেল রামাদাতে এই কিকঅফ ও গালা ডিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ফোবনা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান, আমেরিকার বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসাইন আজম ও ট্রেজারার ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিউইয়র্কের মিডিয়া ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক, সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান, মিলিনিয়াম টিভির সিইও নুর তফাদার, সাংবাদিক জাহিদ হাসান, সাপ্তাহিক আজকালের সাংবাদিক হাসান মাহমুদ ও সিদ্দিক, নিউজ২৪ এর সাংবাদিক অনিক রাজ ও আরটিভির সাংবাদিক সাগর।
এদিকে অনুষ্ঠানে ফোবনা স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসাইন আজম, জাহাঙ্গীর কবির বাবলুকে কনভেনর ও সারওয়ার মিয়াকে সদস্য সচিব করে ১০১ সদস্যের হোস্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কবিরুল ইসলামকে প্রধান উপদেষ্টা, ফারুক আহমেদকে প্রেসিডেন্ট ও হাদী কাইয়ুমকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এছাড়া অনুষ্ঠানে হোস্ট অর্গানাইজার হিসেবে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইনকের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের রাতের খাবার পরিবেশনের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন ফোবনা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজের সহধর্মিনী, আমেরিকার অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রানু নেওয়াজ ও স্থানীয় কন্ঠশিল্পীরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ