Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশি যুবক রায়ান ইফতেখার জামানের অকাল মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: March 16, 2024 | 1:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি যুবক রায়ান ইফতেখার জামানের অকাল মৃত্যু ঘটেছে। কমিউনিটির পরিচিত মুখ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান ও জামালপুর জেলা সমিতির সাবেক সভাপতি নারী নেত্রী মোরশেদা জামানের একমাত্র পুত্র সন্তান রায়ান ইফতেখার জামান ১৪ মার্চ বৃহস্পতিবার মধ্যরাতে নিউইয়র্ক সিটির কুইন্সে রিগোপার্ক এলাকার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালি—রাজেউন)। বাসার পেছনে নিজের তৈরি ব্যায়ামাগার থেকে ইফতেখার জামান (২৯) এর লাশ উদ্ধার করলো নিউইয়র্কের পুলিশ।
১৪ মার্চ দুপুরের পর রায়ানকে খুঁজে পাচ্ছিলেন না তার মা-বাবা। কর্মস্থলের সহকর্মীদের ফোন করে জানতে পারেন রায়ান কাজেও যাননি। তারা বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে নিজ বাসার পেছনে রায়ানের নির্মিত ব্যায়ামাগারে খুঁজতে যান। সেখানে গিয়ে দেখেন রায়ানের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। ফোন করেন পুলিশকে। অ্যাম্বুলেন্সসহ পুলিশ এসে রায়ানকে প্রাথমিক পরীক্ষার পর জানানো হয়, সে আর জীবিত নেই। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ব্যায়াম করতে গিয়ে হার্ট অ্যাটাক থেকে, না অন্য কোন কারণে মৃত্যু হয়েছে এ বিষয়টি তদন্তাধীন। মা-বাবার ধারণা রায়ান আত্মহত্যা করেছেন।
মরহুম রায়ান ইফতেখার জামানের বাবা-মা নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপকভাবে পরিচিত। জামানের মৃত্যুতে গভীর শোক ও পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন কমিউনিটির বিশিষ্টজন। শনিবার ১৬ মার্চ স্থানীয় সময় বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাজা শেষে লং আইল্যান্ডে ওয়াশিংটন মুসলিম মেমরিয়্যাল গোরস্থানে রায়ানকে দাফন করা হয়।
মা মোর্শেদা জামান জানান, নিউইয়র্কের সেরা ১০ পাবলিক স্কুলের শীর্ষস্থানীয় ‘স্টাইভ্যাসেন্ট হাই স্কুল’ থেকে গ্র্যাজুয়েশনের পর কুইন্স কলেজ থেকে বিজনেস-ফাইন্যান্সে উচ্চতর ডিগ্রি নিয়েছিলেন রায়ান। মাত্র দু’সপ্তাহ আগে রায়ান জেএফকে এয়ারপোর্টে কাস্টমার সার্ভিস এজেন্ট হিসেবে চাকরি শুরু করেছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV