নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল বিরিয়ানীতে সেহেরি পার্টি অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউজে ২৩ মার্চ শনিবার রাতে জমজমাট সেহেরি পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার মধ্যরাতে রোজাদার মুসলমানদের মিলনমেলায় পরিণত হয় খলিল বিরিয়ানী হাউজ। রাত ২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত চলে সেহেরি পর্ব।
চা, কফি, ডেজার্টসহ ২০ পদের তরকারি ছিল সেহেরি আয়োজনে। শেফ খলিলুর রহমান নিজ হাতে খাবার রান্না ও পরিবেশনের দায়িত্বে ছিলেন। তাকে সহায়তা করেন স্ত্রী রিমা আক্তার, পুত্র রাকিব ও একমাত্র কণ্যা শ্রাবণী। টেবিলে টেবিলে গিয়ে খলিল অতিথিদের সাথে কুশলাদি বিনিময় করেন। সকাল নাগাদ চলে আড্ডা। ব্যতিক্রমী সেহেরি আয়োজনের জন্য অতিথিরা শেফ খলিলুর রহমানকে ধন্যবাদ জানান।
এ সেহেরি পার্টিতে ভোজনবিলাসীদের বড় একটি অংশ যোগ দেয় কুইন্স থেকে। অনেকে রাত ১২টা থেকেই খলিল বিরিয়ানীতে অবস্থান করছিলেন। সেহেরি পার্টিতে অন্যান্যের মধ্যে ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুদার, ফরিদা ইয়াসমীন, সাংবাদিক নাজমুল আহসান, সাখাওয়াত হোসেন সেলিম, হাবিব রহমান, হাসানুজ্জামান সাকি, শাহাব উদ্দিন সাগর, শাহেদ আলম, দিদার চৌধুরী, কন্ঠ শিল্পী শাহ মাহবুব, লায়ন জেএফএম রাসেল, রকি আলিয়ান,জাকির চৌধুরী সিপিএ, রিয়েলটর নুরুল আজিম, আসাদুজ্জামান, আলমগীর খান আলম, আহসান হাবিব, জামাল হোসেন, এম ইসলাম মামুন, এম বি তুষার, মোজাফ্ফর হোসেন, নুরে আলম জিকু, সেলিম, সমিউল ইসলাম, এনামুল হক এনাম প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল