আজকাল সম্পাদক শাহ নেওয়াজ ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্যারেড ২০২৪ এর আহ্বায়ক মনোনীত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আজকাল সম্পাদক শাহ নেওয়াজকে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্যারেড ২০২৪ এর আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোল্ডেন এইজ হোম কেয়ারের কর্ণধার, নিউইয়র্ক ইন্সুরেন্স কোম্পানীর সিইও, কমিউনিটি বোর্ড মেম্বার বিশিষ্ট সমাজসেবক, কমিউনিটি এক্টিভিষ্ট শাহ্ নেওয়াজকে সমাজের সর্বস্তরের গণমানুষের স্বার্থে আসন্ন বাংলাদেশ ডে প্যারেড ২০২৪ এর আহ্বায়ক মনেনীত করা হয়। পাশাপাশি তাকে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ এর প্রধান উপদেষ্টা হিসেবে অধিষ্ঠিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আশা করি শাহ নেওয়াজ তার গতিশীল নেতৃত্ব, মেধা, সততা দিয়ে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ এর উপদেষ্টা পদে অধিষ্ঠিত থেকে সারা বিশ্বের অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। পাশাপাশি আসন্ন বাংলাদেশ ডে প্যারেড যা ২৬ মে ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার জন্য দলমত নির্বিশেষে সকলের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করে বাংলাদেশ ডে প্যারেডের সৌরভ যুক্তরাষ্ট্রের মাটিতে প্রস্ফূটিত করবেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল