Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যাকসন হাইটসে মসজিদ নামিরাহ্’য় ইফতার অনুষ্ঠানে কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান ও ড. আবু জাফর মাহমুদ

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: March 29, 2024 | 12:32 AM

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস পরিচালিত মসজিদ নামিরাহ্’য় বুধবার বিশেষ আলোচনা ও ইফতার অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন জয় বাংলাদেশ এ দ্য বে ওয়েভ সাময়িকীর সম্পাদক প্রকাশক, বীর মুক্তিযোদ্ধা স্যার ড. আবু জাফর মাহমুদ। তার আমন্ত্রণে মসজিদে মসুল্লিদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ২৫ এর কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান। অনুষ্ঠানে আবু জাফর মাহমুদ সম্পাদিত বাংলা সাময়িকী জয় বাংলাদেশ ও ইংরেজি সাময়িকী দ্য বে ওয়েভ এর সদ্য প্রকাশিত দ্বিতীয় সংখ্যা সুধীবৃন্দের সামনে প্রদর্শন করা করা হয়।
ইফতারের আগে স্যার আবু জাফর মাহমুদ মানুষের জীবন, রাজনীতি, বিশ্বরাজনীতিতে বাংলাদেশের অবস্থান বিষয়ে উপস্থিত মুসলল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি মসজিদ নামিরাহ্’র উন্নয়ন প্রকল্পে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সম্পৃক্ত থাকার কথা জানান।
একইভাবে বাংলাদেশি কমিউনিটি তথা ২৫ ডিস্ট্রিক্ট এর আওতাধীন বাঙালি মুসলিম সমাজের প্রতি বরাবরের আন্তরিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন কাউন্সিলম্যান শেখর। তিনি সবসময় বাংলাদেশি মুসলিমদের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন।
মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস এর সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রফিকুল্লাহসহ মুনা’র দায়িত্বশীল নেতৃবৃন্দসহ পৃথক কক্ষে সর্বস্তরের নারী পুরুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV