Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

রমজানে এতেকাফের ফজিলত

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: March 29, 2024 | 6:43 AM

হাফিজ মাছুম আহমদ দুধরচকী : আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার প্রতি অমূল্য তোহফা হল পবিত্র মাহে রমজান। অনাবিল শান্তি আর নিরবচ্ছিন্ন পুণ্যে বর্ষণের মাস। সৎ ও মুমিন বান্দাদের জন্য নেকি অর্জনের মাহেন্দ্রক্ষণ। এককথায়, আল্লাহর নৈকট্য হাসিল ও তাঁর ইবাদত করার বসন্তকাল পবিত্র মাহে রমজান। আমাদের মধ্য থেকে এ মহামূল্যবান মাস বিদায় নিতে চললো।
তবে শেষ দশকেও আল্লাহ তায়ালার পছন্দনীয় এমন কিছু আমল রয়েছে, যার মাধ্যমে বান্দা তাঁর অতি নিকটে পৌঁছুতে পারে। এরমধ্যে একটি হলো এতেকাফ। রাসুলুল্লাহ সা. এ আমলকে অত্যন্ত গুরুত্ব দিতেন। মসজিদে নববিতে নিজে এতেকাফ করতেন এবং অন্যকেও এতেকাফ করতে উৎসাহিত করতেন।
হজরত আয়েশা রা. থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ সা. আমৃত্যু রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন। তাঁর পরে উম্মাহাতুল মুসলিমিন তা আদায় করতে থাকেন’। (বুখারি: ২/৭১৩) পুরো বৎসর দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে আল্লাহর ইবাদত করতে বান্দার তেমন ফুরসত মিলে না।
তাই আল্লাহ তায়ালা এতেকাফের বিধান রেখেছেন, যেনো এক’টা দিন অন্যান্য কাজ থেকে নিজেকে মুক্ত রেখে একনিষ্ঠভাবে তাঁরই ইবাদতে বান্দা লিপ্ত থাকতে পারে। শুধু এ দশদিন গুরুত্বের সঙ্গে ইবাদত করাটাও অনেক লাভজনক। এতেকাফকারী এতেকাফরত অবস্থায় কোনো আমল না করতে পারলেও সর্বদা ইবাদতকারীর মধ্যে শামিল থাকে। তাই নিঃসন্দেহে শবে কদরের ফজিলতও অর্জিত হয় তার।
রাসুলুল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এতেকাফ করবে, আল্লাহ তায়ালা তার ও জাহান্নামের মধ্যে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। এক খন্দকের পরিমাণ পূর্ব থেকে পশ্চিমের দূরত্বের সমান। (বায়হাকি: ৪২৪) | এতেকাফকারী বাইরের অন্যান্য আমল যেমন জানাজা, রোগী দেখতে যাওয়া ও সামাজিক অন্যান্য জনকল্যাণমূলক কাজে শরিক হতে না পারলেও, মসজিদে বসেই সে সওয়াব তার অর্জিত হয়ে যায়।
এ সম্পর্কে রাসুলুল্লাহ স.বলেন, ‘এতেকাফকারী সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। সে বাইরের অন্যান্য আমল না করতে পারলেও আমলকারীর সমন সওয়াব লাভ করে। (ইবনে মাজাহ: ৫৬৭) রাসুলুল্লাহ স. সাহাবায়ে কেরাম রা. কে এতেকাফের প্রতি উৎসাহিত করতে এর অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। তিনি বলেন ‘যে ব্যক্তি রমজানের দশদিন এতেকাফ করবে, তার এ আমল দুইটি হজ ও দুইটি ওমরার সমান হবে। (বায়হাকি: ৪২৫)
রমজানে কম আমল করলেও অনেক বেশি নেকি হাসিল হয়। আর এতেকাফ অবস্থায় তো হয় আরো বেশি। এটি আমাদের ওপর আল্লাহর অনেক বড় ইহসান। তাই প্রত্যেকের উচিৎ, দৈনন্দিন কর্মব্যস্ততাকে পেছন রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এতেকাফ করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এতেকাফ করার তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন।
-হাফিজ মাছুম আহমদ দুধরচকী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV