Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’র স্বাধীনতা দিবস পালন : ‘সংবাদকর্মীদের পেশার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহবান’

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: March 29, 2024 | 12:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিলে আলোচনায় বক্তারা সংবাদকর্মীদের নিজেদের পেশার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন। তারা বলেন,সারা বিশ্বেই সাংবাদিকতা পেশা একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে।বাংলাদেশে তো বটেই,বাক-স্বাধীনতার দেশ-এই আমেরিকাতেও সাংবাদিকরা নানা প্রতিকুলতার মধ্যে পড়েছেন। নিউইয়র্কের বাংলা কমিউনিটি সাংবাদিকতাও নানা চ্যালেঞ্জের সম্মুখিন। এই অবস্থায় সাংবাদিকদের মধ্যে ব্যাপক ঐক্যের মাধ্যমে এ সকল চ্যালেঞ্জ মোকাবেলার বিকল্প নেই।
২৬ মার্চ মঙ্গলবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সদস্য-সদস্যা ছাড়াও সিনিয়র সাংবাদিক এবং কমিউনিটি লিডার এবং এক্টিভিস্টরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক। মঞ্চে উপবিষ্ট থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া,বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড.আবু জাফর মাহমুদ, সিটি মেয়রের দক্ষিন এশিয়া বিষযক এডভাইজার ফাহাদ সোলায়মান,বিশিষ্ট রিয়েলটর নূরুল আজিম, স্মার্ট স্টাফিং’র প্রেসিডেন্ট ও সিইও দুলাল বেহেদু, নিউইয়র্ক সময়’র সম্পদক জাকারিয়া মাসুদ, নিউইয়র্ক সময়’র প্রধান সম্পাদক দর্পণ কবীর, কমিউনিটি এক্টিভিস্ট লায়ন আহসান হাবিব।
ইফতারপূর্ব দোয়ায় স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার শান্তি কামনা এবং দেশ ও প্রবাসের সকলের মঙ্গলের জন্যে মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস্থ আবু হুরায়রা মসজিদের ইমাম মাওলানা ফায়েক উদ্দিন। তিনিসহ মাওলানা ফখরুল ইসলাম মাসুম মোনাজাতের পূর্বে রোজার গুরুত্ব ও পালনীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।
ইফতারের পরে আয়োজিত বক্তব্য পর্বে আলোচকগণ উল্লেখ করেন, স্বাধীনতা যুদ্ধে বীরদের আত্মত্যাগে পাওয়া বাংলাদেশে এখনও বহু বিষয়ে পরাধীনতা রয়ে গেছে। এসময় দেশ গঠনে ও কমিউনিটির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচকগণ তাদের বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বক্তব্যের পর আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউইয়র্ক সময়’র প্রধান সম্পাদক দর্পণ কবীর,জন্মভুমি সম্পাদক রতন তালুকদার, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক সাঈদ তারেক, খ্যাতনামা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও খবরডটকমের সম্পাদক মো: মশিউর রহমান মজুমদার,বাংলাদেশি পোস্টাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফারুক হোসেন মজুমদার, আটাব’র প্রেসিডেন্ট ও কর্ণফুলি ট্রাভেল্স’র কর্ণধার সেলিম হারুন, স্টার ফার্নিচারের কর্ণধার রকি আলিয়ান, হাসান জিলানী,লায়ন এফইএমডি রকি প্রমুখ।
ইফতার মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মাঝে উপস্থিত হয়েছিলেন সানম্যান এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন, আটাব’র সেক্রেটারী ও স্কাই ট্রাভেলসের কর্ণধার মাসুদ মোরশেদ, আটাব’র কোষাধ্যক্ষ ও ট্রাভেলসের কর্ণধার শামসুদ্দিন বশির, এ্যাংকর ট্রাভেলসের কর্ণধার এএস মাইনুদ্দিন পিন্টু,মুক্তিযোদ্ধা মশিউর রহমান,এবি টিভির আবীর আলমগীর,কমিউনিটি এক্টিভিস্ট মাকসুদুল হক চৌধুরী,শোটাইমের কর্ণধার আলমগীর খান আলম, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রশিদ বাবু, বক্সার সেলিম প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা খবর ডটকমের সম্পাদক শওকত ওসমান রচি,হক কথা সম্পাদক এবিএম সালাউদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক রিমন ইসলাম, প্রেসক্লাবের সদস্য সীমা সুস্মিতা, মাই টিভি’র মল্লিকা খান মুনা, আব্দুল হামিদ,পাপিয়া বেগম, স্যামুয়েল স্টিফেন পিনারু,এস এম সরোয়ার হোসেন,অভিজিৎ রায়, সিবিএন টিভি ইউএস’র সিইও মাহমুদুল হাসান পাহলভি, তাপস সাহা, সাংবাদিক আদিত্য শাহীন, সাঈদ আলম, এবি টিভির সাবু প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ