Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক রোজারিওর মৃত্যুর প্রতিবাদে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: March 30, 2024 | 11:09 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক রোজারিওর মৃত্যুর প্রতিবাদে ২৯ মার্চ শুক্রবার বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে উইন রোজারিওকে হত্যার সুষ্ঠু বিচার ও দোষী পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রবাসীরা।
যুক্তরাষ্ট্রস্থ প্রবাসী বেঙ্গলি খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের আয়োজনে উক্ত প্রতিবাদ র‌্যালিতে জড়ো হয়েছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং মুসলিম সম্প্রদায়ের সর্বস্তরের প্রতিনিধিত্বকারীরা। ছিলেন পেশাজীবী এবং ডেমক্র্যাটিক পার্টির নেতৃবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। এ হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বেঙ্গলি খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য রোজান রোজারিও এ সমাবেশে বক্তব্য দেন। উইন রোজারিওকে পুলিশ কীভাবে হত্যা করেছেন তার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন তিনি। উইন রোজারিও হত্যাকাণ্ডের জন্য পুলিশসহ নিউইয়র্ক সিটি মেয়রকেও দোষারোপ করেন তিনি ।
গত ২৭ মার্চ নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের ওজোন পার্ক এলাকায় নিজ বাড়ির ভেতর মা আর ছোট ভাইয়ের সামনেই মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি যুবক উইন রোজারিওকে গুলি করে হত্যা করে পুলিশ। তার বয়স ছিল মাত্র ১৯ বছর। এ নিয়ে প্রবাসীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

Situs Streaming JAV