Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ভাটেরা যুব সমাজ ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: April 3, 2024 | 11:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : ধর্মীয় আমেজ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসে বাংলাদেশীদের অন্যতম সংগঠন ভাটেরা যুব সমাজ ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল। গত ২৭ মার্চ সন্ধ্যায় ওজনপার্কের মদিনা পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ভাটেরার বিশিষ্ট মুরব্বি হাজি আব্দুস ছমেদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং সুরমান ও ফয়ছলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাটেরার বিশিষ্ট মুরব্বি জনাব শেখ, আব্দুল মতিন (আলতা), জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেফাজ। স্বাগত বক্তব্য রাখেন আদনান বাশার তালুকদার নিজাম। সিলেটি ভাষায় ছড়া আবৃত্তি করেন শাহ মিজানুর রহমান।
রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী। মাহফিলে মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটেরার বয়োজ্যেষ্ঠ মুরব্বি হাজি শেখ আখদ্দছ আলী সিদ্দিকী, হাজী আবুল কালাম সিদ্দিকী, ম্যানহাটান মদিনা মসজিদের সেক্রেটারি এনায়েত হুসেন জালাল, কুলাউড়ার বিশিষ্ট মুরব্বি লুৎফুর রহমান চৌধুরী, আবুল খায়ের, রেজাউল করিম রেনু, হাজি সুরুজ মিয়া, সাবু মিয়া, হেলিম উদ্দিন, শেখ লেবু মিয়া তালুকদার সাবেক মেম্বার, ছিলিক মিয়া, আব্দুল জব্বার সিদ্দিকী, শামিম আহমদ, আফাজুর রহমান চৌধুরী, ফাহাদ প্রমুখ। নিউইয়র্ক ছাড়াও নিউজার্সিতে অবস্থানরত ভাটেরাবাসীও অনুষ্ঠানে যোগদান করেন। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি ভাটেরাবাসীর মিলনমেলায় পরিণত হয়।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সুন্দর আয়োজনের জন্য ভাটেরা যুব সমাজ ইউএসএ’র সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV