মসজিদে নববীতে সকলের জন্য স্যার ড. আবু জাফর মাহমুদের দোয়া প্রার্থনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মাহে রামাদানের শেষ দশদিন ইসলামের পবিত্র নগরী মদীনা ও মক্কায় অবস্থান করছেন গ্লোবাল পিস অ্যামব্যাসেডর, বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের প্রেসিডেন্ট এণ্ড সিইও দ্য বে ওয়েভ ও জয় বাংলাদেশ সম্পাদক স্যার ড. আবু জাফর মাহমুদ। মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ্-এ নামাজ আদায় শেষে তিনি জন্মভূমি বাংলাদেশ, বসবাসস্থল যুক্তরাষ্ট্র ও কর্মস্থল নিউইয়র্কের বাংলাদেশি, মুসলিম উম্মাহ তথা সকল জনগোষ্ঠির জন্য দোয়া করেছেন মহান রাব্বুল আলামীনের কাছে। এক লিখিত বার্তায় তিনি জানিয়েছেন, “রিয়াজুল জান্নাহ থেকে ফিরলাম।
সকলের জন্যে আল্লাহর রহমত, সুস্থতা, উন্নতি ও জীবনকে সহজ করে দিতে যতবার প্রার্থনা করতে করতে কেঁদেছি, তা আমার কল্পনারও ছিলো অতীত। ওয়াক্তের নামাজে যতবার করে আমি আমার প্রিয় মানুষদের কথা মনে করে তাদের সুস্থতা ও কল্যাণের জন্যে আল্লাহকে বলেছি, এতবার নিজের জন্যে বলতাম বলে মনে পড়ে না।
মদিনায় এখনো। এই মূহুর্তে নিজেকে অনেক স্বার্থক অনুভব করছি। আল্লাহ এবং নবীজী স্বাক্ষী আমার এই দরদ ও ভালোবাসার। নিজেকে এভাবে নিবেদিত করতে পারলাম আমার প্রিয় মানুষদের কল্যাণের জন্যে। আল্লাহ যেনো এই বান্দার প্রার্থনা কবুল করেন। আমিন।”
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি