নিউইয়র্কের ব্রঙ্কসে ইফতার পার্টিতে কংগ্রেসওম্যান ওকাসিও (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, রমজানের ইফতার উপলক্ষে আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, প্যালেস্টাইনে যা ঘটছে তা রীতিমত ক্রাইম। একচেটিয়া সাধারন মানুষ, মা, ভাই-বোন এমনকি শিশুদের নির্বিচারে হত্যা মেনে নেয়া যায় না। আমি এ ক্রাইম বন্ধের জন্য লড়াই করছি। আমি গাজায় যুদ্ধ বিরতির জন্য আমার পক্ষ থেকে সবকিছুই করব। সেই জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টি আকর্ষন করতে সাধ্য মতো কাজ করব। সিজ ফায়ার করতেই হবে।
কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ৬ এপ্রিল শনিবার নিউইয়র্কের নির্বাচিত প্রতিনিধিদের উদ্যোগে ব্রঙ্কসের পিএস ১০৬ স্কুলে মুসলিমদের সম্মানে আয়োজিত ইফতার পাটিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ, ব্রঙ্কস ব্যরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, এসেমব্লিওম্যান কারিনাজ রিয়েস, পাবলিক এডভোকেট জেমিনি উইলিয়ামস, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি একটিভিস্ট আব্দুস শহীদ, শিক্ষাবিদ শেখ মামুন, আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, প্রেসিডেন্ট এওয়ার্ডপ্রাপ্ত শেফ খলিলুর রহমান, সিপিএ জাকির চৌধুরী, কমিউনিটি একটিভিস্ট বিলাল ইসলাম, এ ইসলাম মামুন, মোহাম্মদ সামাদ মিয়া জাকারিয়া, জগলুল চৌধুরী, সাবেক ডিটেকটিভ মাসুদুর রহমান, পুলিশ অফিসার বেলাল, শেখ জামাল হোসেন, মোঃ আলাউদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্যালেস্টাইনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানান।
ইফতার ডিনারের আয়োজক ছিলেন কংগ্রেস ওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন এবং অ্যাসেম্বলীওমেন কারিনাজ রেইস।
কমিউনিটি নের্তৃবৃন্দ জানান, ব্রঙ্কসে প্রথমবারের মতো মুসলিম কমিউনিটিদের জন্য মুলধারার নেতৃবৃন্দরা এই ইফতার পাটির আয়োজন করে।
অনুষ্ঠানে দোয়ার পর উপস্থিত সবাই ইফতার গ্রহন করেন। ব্রঙ্কসে বসবাসকারী বিভিন্ন কমিউনিটির ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহন করেন ইফতার ডিনারে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল