Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে ঈদুল ফিতরের বিশাল ঈদ জামাত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: April 11, 2024 | 11:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে যুক্তরাষ্ট্রে বুধবার ১০ এপ্রিল উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। চমৎকার আবহাওয়া থাকায় বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠে ও মসজিদে ঈদ জামাতে মানুষের ঢল নেমেছিল। নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগণ এদিন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ফিলিস্তিনী নির্যাতিত মুসলিমসহ সমগ্র মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
যুক্তরাষ্ট্রে সর্বত্রই ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ ঈদ জামাত সকাল ৮টা থেকে সকাল সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়।
নিউইয়র্কে ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের বিশাল দু’টি জামায়াত অনুষ্ঠিত হয়। মসজিদের নিকটবর্তী খোলা মাঠে (পিএস ১০৬, ২১২০ সেইন্ট রেমন্ডস এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২।) বুধবার সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায় এ জামায়াত দু’টি অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল মুসল্লী এই ঈদ জামাতে অংশ নেন।
প্রথম জামায়াতে ইমামতি করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন হাফিজ বদরুল আলম।
মসজিদের সভাপতি ডা. আবদুস সবুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় জামাতের পূর্বে মসজিদের সংক্ষিপ্ত আর্থিক বিবরণ তুলে ধরেন কোষাধ্যক্ষ ইকবাল হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা মোহাম্মদ এন মজুমদার।
মসজিদের সভাপতি ডা. আবদুস সবুর বলেন, নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মরহুম আলহাজ গিয়াস উদ্দিনের প্রচেষ্টায় ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০১২ সালের ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরবর্তিতে মসজিদের বর্তমান নিজস্ব ভবণটি ক্রয় করা হয়। স্থান সংকুলানের অভাবে দীর্ঘ্য দিন ধরে মসজিদে জুমার নামাজে দু’টি পৃথক জামাতের আয়োজন করা হয়। তার পরও স্থান সংকুলান না হওয়ায় মুসল্লীদের বাইরে জুমার নামাজ আদায় করতে হয়। বিগত ২০২৩ সালে বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদের পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গা ১.৫২৫ মিলিয়ন ডলারে ক্রয় করা হয়। বিপুল সংখ্যক মুসল্লীর একসঙ্গে নামাজ আদায়, মাদ্রাসাসহ ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য মসজিদের বহুতল ভবণ নির্মান প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি মসজিদের আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ঈদ জামাতে সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদের কার্যকরী কমিটির সদস্যরা। এর মধ্যে ছিলেন মসজিদ কমিটির সহ সভাপতি মো. আহসান রাসুল নাসির, মোহাম্মদ এ হাসান ও মোহাম্মদ আবু সাঈদ, সহ সাধারণ সম্পাদক শামিম উদ্দিন, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ সোহেল চৌধুরী, কার্যকরী সদস্য মোহাম্মদ শাহজাহান, আজিজুল হক, মিজানুর রহমান, ওয়ালিউর রহমান, জাফর তালুকদার, সেবুল খান, ফারুক আহমেদ ও মো. জসিম উদ্দিন।


বক্তারা বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবণ নির্মানে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মসজিদের জন্য সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক, ১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮।
বাংলাবাজার জামে মসজিদ ইনক্, চেজ ব্যাংক এন.এ. হিসাব নং : ১৭৮ ৭৩২ ৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১ এবং gofundme, Zelle.
নামাজ শেষে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাতসহ ফিলিস্তিনী নির্যাতিত মুসলিম, বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV