নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আবদুল বাছির খাঁনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আবদুল বাছির খাঁনের আত্মার মাগফেরাত কামনায় পার্কচেষ্টার জামে মসজিদে ২২ এপ্রিল সোমবার বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র
মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া। দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জুবাইর রাশিদ।
মাহফিলে বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক. সামাজিক. সাংস্কৃতিক, পেশাজীবী নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী আবদুল বাছির খাঁনের দোয়া-মাহফিলে শরীক হন। দোয়া-মাহফিল শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান আলী টিপু অন্যান্যদের সাথে নিয়ে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি ও পার্কচেষ্টার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল বাছির খান ২০ এপ্রিল শনিবার দুপুর ১২.১০ মিনিটে লং আইল্যান্ডের একটি নার্সিং হোমে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াা ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন রোববার বাদ জোহর পার্কচেস্টার মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ালে তার মরদেহ দাফন করা হয়।
বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জের বাসিন্দা আবদুল বাছির খানের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। বাছির খান ছিলেন একাধারে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের নাগরিক। সংগঠন প্রিয় আবদুল বাছির খান প্রবাসের অনেক সংগঠন প্রতিষ্ঠায় সম্পৃক্ত ছিলেন। যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সমিতির সঙ্গে যুক্ত ছিলেন প্রতিষ্ঠা থেকেই। নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র কার্যকরী কমিটিতে ছিলেন ১৯৯৬ সাল থেকে। ব্রঙ্কস বাংলা স্কুলের শিক্ষকতার সঙ্গেও জড়িত ছিলেন দীর্ঘদিন। ব্রঙ্কসের কলম্বাসখ্যাত বাছির খান ১৯৯৬ সালে অবসর গ্রহণের পর থেকে পার্কচেস্টারে বসবাস করতেন। গত দু’বছর ধরে তিনি তার মেয়ের সাথে লং আইল্যান্ডে বসবাস করছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল