Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

জব ক্রিয়েটর এওয়ার্ড পেলেন নিউইয়র্কের খলিল বিরিয়ানির শেফ খলিলুর রহমান

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: April 25, 2024 | 3:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জব ক্রিয়েটর হিসেবে এওয়ার্ড পেলেন নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউজের শেফ খলিলুর রহমান। নিউইয়র্ক স্টেটের ‘একোমপেনি ক্যাপিটাল’ ১২তম বার্ষিক ইমিগ্র্যান্ট হেরিটেজ উইকে এই এওয়ার্ড প্রদান করে। নিউইয়র্কের মধ্যে মোট ৪ জন সফল ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা এই পদক পান। অন্য ৩ জন হলেন আফগানিস্থানের হেকমুল্লাহ হামিদ উবার বিজনেস, ভারতের পূজা ভাবিসি ‘মালাই আইসক্রীম’ উদ্ভাবন ও সুলমান উসমান ‘গ্রীন টেকনোলজি ইমপ্যাক্ট’ এওয়ার্ড লাভ করেন।
এওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটির ইমিগ্রান্টস এফেয়ার্স বিষয়ক মেয়রের ডেপুটি চীফ অব স্টাফ জাসনিয়া সানচেজ ও সিটি কাউন্সিলম্যান ওজওয়াল্ড ফিলিজ ও একোমপ্যানি ক্যাপিটাল এর এক্সিকিউটিভ ডাইরেক্টও ইয়ংকি শিরিং। মেয়রের ডেপুটি চীফ অব স্টাফ এওয়ার্ড প্রাপ্ত ৪ জনের নাম উল্লেখ করে বলেন, তাদের ত্যাগ ও পরিশ্রম সিটি কৃজ্ঞতার সাথে স্মরন করছে। মনে রাখতে হবে, এই ইমিগ্রান্টস ও ক্ষুদ্র ব্যবসায়ীরাই সিটির প্রান।
এওয়ার্ড গ্রহনকালে খলিলুর রহমান বলেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে এগিয়ে যেতে ‘একোমপেনি ক্যাপিটাল’র মারিয়া ও জেসন আমাকে সাহায্য করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
খলিলুর রহমান বলেন, আমেরিকায় কর্মজীবন শুরু করেছিলাম রেষ্টুরেন্টে ডিসওয়াশারের কাজ দিয়ে। কিচেন হেলপার থেকে শেফ। কুলিনারি স্কুলে যাই কুকিং এর শিক্ষা নিতে। এরপর ২০১৭ সালে মাত্র ৫ জন কর্মচারি নিয়ে খলিল বিরিয়ানী রেষ্টুরেন্ট চালু করি। ২০২২ সালে প্রতিষ্ঠা করি খলিল ফাউন্ডেশন। চালু করেছি কমিউনিটির মানুষের জন্য জব ট্রেনিং। তারা এখান থেকে ট্রেনিং নিয়ে পেশাদার শেফ হিসেবে চাকুরি করতে পারবেন। মানব সেবায় এ কাজটি আমি অব্যাহত রাখতে চাই। আমার প্রতিষ্ঠানে বর্তমানে শতাধিক কর্মচারি কাজ করছেন। খলিল বিরিয়ানী সিটি, স্টেট ও ফেডারেল পর্যায়ে উন্নত মানের খাবার ক্যাটারিং করছে। খলিল বিরিয়ানীর সুনাম সাথে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ