Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ছড়াটে-র ঈদ পুনর্মিলনী ও বৈশাখী ছড়াড্ডা

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: April 26, 2024 | 12:01 AM

আশরাফুল হাবিব মিহির : নিউইয়র্কে ছড়া সংগঠন ছড়াটে-র নিয়মিত মাসিক আয়োজন ছড়াড্ডা’র এপ্রিল মাসের আসরটি পরিচালিত হয় ঈদ পুনর্মিলনী ও বৈশাখকে কেন্দ্র করে। কুইন্সের হিলসাইডের ফরএক্স একডেমিতে একঝাঁক ছড়াকারের অংশগ্রহণে এবারের আসরে অতিথি ছিলেন সূদুর জার্মানি থেকে আগত একুশে পদকপ্রাপ্ত লেখক-সাংবাদিক নাজমুন নেসা পিয়ারি।
ছড়াকার শাম্স চৌধুরী রুশোর প্রাণবন্ত সঞ্চালনায় লেখক নাজমুন নেসা পিয়ারি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং ছড়াটে-র প্রশংসা করে বলেন “এই সংগঠনটির গঠনমূলক কার্যক্রম সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। অবাক করার বিষয় হলো, বইমেলায় ছড়াটে-র স্টলে ভিড় লেগেই থাকে। আমি ছড়া ভালোবাসি, ছড়াটে-কে ভালোবাসি, তাই এতো দুর থেকে ছুটে এসেছি”। তিনি ছড়াটে-র সর্বাঙ্গীণও মঙ্গল কামনা করেন।
ঈদ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পর ছড়াকারগণ বিশেষ করে বৈশাখ ও নববর্ষ নিয়ে ছড়া পাঠ করেন। আয়োজনে ছড়া পাঠ করেন ছড়াকার শাহ আলম দুলাল, ছড়াকার মনজুর কাদের, ছড়াকার খালেদ সরফুদ্দীন, ছড়াকার শাম্ স চৌধুরী রুশো, ছড়াকার শাহীন ইবনে দিলওয়ার, ছড়াকার মৃদুল আহমেদ, ছড়াকার মিনহাজ আহমেদ, ছড়াকার সুমন শামসুদ্দিন, গীতিকার-ছড়াকার ইশতিয়াক রুপু, কবি মিশুক সেলিম, শহীদ উদ্দিন প্রমুখ। ছড়া পাঠের সাথে সাথে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক পাঠ প্রতিক্রিয়ার বিষয়টি উপভোগ‍্য ছিলো।
আগামী মে মাসে অনুষ্ঠেয় নিউ ইর্য়ক আর্ন্তজাতিক বইমেলায় ছড়াটে আয়োজক সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার আগত সকলে অভিনন্দন জানান। বইমেলায় ছড়াটে-র ছড়াপাঠের অনুষ্ঠানের বিষয়ে সকলকে অবহিত করা হয়। সমবেত সঙ্গীত পরিবেশনের মধ‍্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি টানা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ