নিউইয়র্কে খ্যাতনামা টেবিল টেনিস খেলোয়ার শফিকুল আলম কলি’র মৃত্যুতে চুরাশিয়ানদের দোয়া ও শোক সভা
আশরাফুল হাবিব মিহির : নর্থ আমেরিকা এসএসসি ‘৮৪ গ্রুপের সদস্য খ্যাতনামা টেবিল টেনিস খেলোয়ার শফিকুল আলম কলি গত ৪ মে শনিবার ভোরে নিউইয়র্কের এস্টোরিয়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। অসুস্থতার কোনো পৃর্ব লক্ষণ ছাড়াই আকস্মিকভাবে ঘুমের মধ্যে মারা যান তিনি। গত রবিবার বাদ মাগরিব ইস্ট এলহার্স্ট বায়তুন নূর মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরদিন সোমবার সকাল দশটায় তার মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মুসলিম মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হয়েছে।
যশোরের সন্তান শফিকুল আলম কলি ২০১৫ সালে স্বপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। স্ত্রী আর তিন সন্তান নিয়ে বসবাস করতেন নিউইয়র্কের এস্টোরিয়াতে। সদা হাস্যোজ্জ্বল মানুষটির মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে।
এসএসসি’৮৪ ব্যাচ নর্থ আমেরিকা, নিউইয়র্ক তাদের সতীর্থ ও প্রিয় বন্ধু কলি’র স্মরণে গত ৬ মে সোমবার কুইন্সের হিলসাইডের পানশীতে শোকসভা ও দোয়ার আয়োজন করে। বন্ধুকে হারিয়ে সবাই ভীষণ শোকাভিভূত ও ভারাক্রান্ত ছিলেন। তারা প্রয়াত বন্ধুর আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোকসভায় এসএসসি’৮৪ ব্যাচ নর্থ আমেরিকার সদস্যরা, কলির পরিবারের জন্য অর্থ সংগ্রহ করেন এবং সকল সংগৃহিত অর্থ মরহুমের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, জানান।
দোয়া ও শোক সভায় বক্তব্য রাখেন- শামস চৌধুরী রুশো, মাসুদ ভূইঁয়া, ইয়াসমিন শেখ, মির্জা শওকত, কানিজ তাহমিনা, রেহেনা জাফর, শাহানাজ কাদির, আকলিমা রানা, সাবিরা করিম, সুফিয়া বেগম, এমদাদুল হক, শেখ শাহিদ, হাসান মাহমুদ, ঝুলন সেন, আনোয়ারুল ইসলাম, মফিদুল ইসলাম সুমন, প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল