বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মিলি। ঢাকায় মার্কিন দূতাবাসের শীর্ষ পদটিতে যাচ্ছেন চীনে নিযুক্ত উপ রাষ্ট্রদূত ডেভিড মিলি। ৯ মে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছয়টি দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেন। ডেভিড মিলি তাঁদের একজন।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে অনুমোদনের জন্য মিলের নাম মার্কিন সিনেটে পাঠানো হয়েছে। সিনেটে শুনানির পর মনোনয়ন চূড়ান্ত হলে মিলকে রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় পাঠানো হবে।
নিয়ম অনুযায়ী, প্রথমে কাউকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট। মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়। সিনেটে অনুমোদন পাওয়ার পর নতুন রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ করা হয়।
অনুমোদন চূড়ান্ত হলে ২০২১ সালের জুলাই থেকে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন ডেভিড মিল। এর আগে ২০১৪ সালের আগস্ট থেকে ঢাকায় মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দীর্ঘদিন ধরে কাজ করা এই কূটনীতিক বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে কাজ করছেন।
অভিজ্ঞ কূটনীতিক মিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনীতি ও ব্যবসাবিষয়ক বিভাগে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। একই বিভাগের নিষেধাজ্ঞানীতি ও বাস্তবায়নবিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকা, বেইজিং ছাড়াও তিনি ইউক্রেনের মার্কিন দূতাবাসে কাজ করেছেন।
ফরেন সার্ভিসে যোগদানের আগে, স্প্রিন্ট টেলিকমিউনিকেশনের করপোরেট ফাইন্যান্স কর্মকর্তা হিসেবে কাজ করেন মিল। ভার্জিনিয়ায় জন্ম নেওয়া এই কূটনীতিক ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আর্টস ও টুলেন ইউনিভার্সিটি থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) শেষ করেন।
পরে তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আইজেনহাওয়া স্কুল থেকে আরেকটি স্নাতোকত্তর ডিগ্রি নেন। তা ছাড়া কর্মক্ষেত্রে সফলতা পেতে তিনি চীনা, ইউক্রেনীয় ও ফরাসি ভাষাও রপ্ত করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগে অসামান্য অবদান রাখায় বেকার-উইলকিন্স পুরস্কার পেয়েছেন ডেভিড মিল।
এদিকে, ১০ মে শুক্রবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্স্নেটন মিলকে মনোনীত করার সিদ্ধান্তকেত স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ মনোনয়নকে আমরা স্বাগত জানাই। মাস দেড়েক আগে এ বিষয়টা আমাদের জানানো হয়েছে। এখন তারা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আশা করছি নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
