Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ফোক সম্রাজ্ঞী মমতাজের কনসার্ট (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: May 21, 2024 | 1:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ১৭ মে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ফোক সম্রাজ্ঞী মমতাজের একক সঙ্গীতানুষ্ঠান। জ্যামাইকাস্থ আমাজুরা হলে আয়োজিত অনুষ্ঠানে বসেছিল ফোক সঙ্গীতের মেলা, একের পর এক গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী মমতাজ। তার সাথে কয়েকটি গান যৌথভাবে পরিবেশন করেন সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ ও অনিক রাজ। তাদের সংগীতও দর্শকদের হৃদয় জয় করেছে।

গোল্ডেন এজ হোম কেয়ার, ইন ওয়াই ইন্স্যুরেন্স এবং সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক শাহ নেওয়াজ। তিনি তার বক্তব্যে দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসেই তার এই আয়োজন। গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজের পরিচালনায় মমতাজের লাইভ কনসার্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা, বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেব। অনুষ্ঠানে কনসাল জেনারেল নাজমুল হুদা শিল্পী মমতাজের হাতে সাইটেশন এবং সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী রানো নেওয়াজ, বিশিষ্ট রিয়েল এস্টেট বিজনেসম্যান নূরুল আজিম, নাসির আলী খান পল, শো-টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কাজী শাখাওয়াত হোসেন আজম, বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহ জে. চৌধুরী, মইনুজ্জামান চৌধুরী, লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, কমিউনিটি অ্যাকটিভিস্ট আব্দুর রশীদ বাবু, নিশান রহিম, সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে  শাহ নেওয়াজ তার বক্তব্যে দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গোল্ডেন এজ হোম কেয়ারের মাধ্যমে তারা প্রবাসী বাংলাদেশিদের সেবা দিয়ে যাচ্ছেন। কমিউনিটি সেবা প্রদানের পাশাপাশি তারা বাংলাদেশের সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরতে এবং নতুন প্রজন্মের শিশু-কিশোরদের শেকড়ের সন্ধান দিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডও শুরু করেছে। তারই ধারাবাহিকতায় গোল্ডেন এজ হোম কেয়ারের এই আয়োজন। অনুষ্ঠান সহায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ।
রাত ১১টা পর্যন্ত কনসার্ট চলে।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রে মমতাজের মাসব্যাপী সঙ্গীতযাত্রা। তিনি ১৯ মে বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ