Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার বার্ষিক সাধারণ সভা: কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরো এক বছর বর্ধিত, হেলালের আজীবন সদস্য পদ পুনর্বহালের সিদ্ধান্ত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: May 23, 2024 | 2:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জ্যামাইকার তাজ মহল পার্টি হলে গত ১৯ মে রোববার জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক জালালাবাদবাসির উপস্থিতিতে সংগঠনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম। এসময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টি অন্যতম সদস্য আজিমুর রহমান বুরহান ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর ট্রাষ্টিবোর্ডের সদস্য ও সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, কাওছারুজ্জামান কয়েস, ছদরুন নূর, সৈয়দ নাজমুল হাসান কুবাদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং প্রবাসে বসবাসরত বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলের মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন জালালাবাদের সদস্য শফিকুর রহমান। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়।
সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম তাদের রিপোর্ট পেশ করেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম তার দীর্ঘ রিপোর্টে সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। রিপোর্টে সংকটময় মুহুর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়া পর থেকে যে সকল কার্যক্রম করেছেন তা বিস্তারিত তুলে ধরেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম বলেন, সংগঠনের একাউন্ট থেকে ৩ লক্ষ ৩২ হাজার ডলার বেশি অর্থ উদ্ধারের জন্য সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল ও সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ এবং বহিস্কৃত সাধারন সম্পাদক ময়নুল ইসলামের বিরুদ্ধে নিউইয়র্ক কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী অফিসে অভিযোগ দায় করেছেন যা এখন তদন্তাধীন রয়েছে। এবং এর সাথে কুইন্স কাউন্টির অ্যাটর্নি জোসেফ মোটন কে নিয়োগ করে আত্মকৃত অর্থ দিয়ে বহিস্কৃত সাধারন সম্পাদক মইনুল ইসলামের নিজস্ব নামে ক্রয়কৃত বাড়ীর উপর আমরা লীন বসিয়েছি এবং বাড়িটির মর্টগেজ কোম্পানির বিরুদ্ধেও সংগঠনের চেক নিয়ে অবৈধভাবে অন্যের নামে বাড়ি রেজিস্ট্রি করায় মামলা দায়ের করা হয়েছে যা এখনও চলমান বলে জানান।
রোকন হাকিম উল্লেখ করেন, বহিস্কৃত সাধারন সম্পাদক ময়নুল ইসলাম আত্মসাৎকৃত অর্থ দিয়ে যে বাড়িটি ক্রয় করেছিলেন সেই বাড়িটি আজ ফোরক্লোসে সে ব্যাপারে বিস্তারিত তথ্য এবং কোর্টে বহিস্কৃত সাধারন সম্পাদক ময়নুল ইসলামের দেওয়া স্বীকারোক্তি উপস্থিত সদস্যের হাতে তুলে দেওয়া হয়। যেখানে ময়নুল ইসলাম নিজে স্বীকার করেছেন ১০.৫ ইন্টারেস্ট রেইটে ক্রয় করলেও এখন তা ২৪% । স্বীকারোক্তিতে মিথ্যা তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করার যে চেষ্টা করেছেন বহিস্কৃত সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম তার প্রমাণস্বরূপ ব্যাংকের প্রেসিডেন্টের মেরিট এফিডেভিট উপস্থিত সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। যেখানে পরিষ্কার ছিলো পে অফ লেটারে মঈনুল ইসলাম কোন পেমেন্ট করেনি।
কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম তার রিপোর্টে ২০২৩ সালের ১ জুন থেকে ২০২৪ সালের ৩১ এপ্রিল পর্যন্ত সংগঠনের আয়-ব্যয়ের প্রতিবেদন তুলে ধরেন। তিনি জানান, এই সময়ে সংগঠনের আয় হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৬৩২ ডলার ৮০ সেন্ট। এথেকে ১ লক্ষ ৩ হাজার ৭২৩ ডলার ৮০ সেন্ট। খরচ করা হয়েছে আর বাকি অর্থ ব্যাংকে জমা রয়েছে, যারা সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম।
সভায় উপস্থিত বিপুল সংখ্যক সদস্য সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের উপর মুক্ত আলোচনায় অংশ নেন। সভার মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে সাবেক ট্রাষ্টিবোর্ডের সদস্য এডভোকেট নাসির উদ্দিন, আব্দুস শহীদ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, আব্দুল হাসিব মামুন ও আহমেদ জিলু, সাবেক সহ সভাপতি জোসেফ চৌধুরী, সাব্বির হোসেন, জুয়েল আহমেদ, সাবেক সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, মোহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ সোসাইটি নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহীম চুনুই, রাজনীতিবীদ শেখ আতিক, মিসবাহ আহমেদ, মুলধারার রাজনীতিবীদ সাইফুর খান হারুন, কাজিরুল ইসলাম শিপন, এডভোকেট আলাউদ্দিন, তোফায়েল চৌধুরী, সাইকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার ডিষ্টক্ট সোসাইটি অব ইউএসএ ইনক এর সভাপতি সোহান আহমেদ টুটুল, সাবেক সভাপতি মোঃ তজমুন হোসেন, রিপন আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলী, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহুল ও নাজমুল হক মাহবুব, শমস উদ্দিন, হারুন মিয়া, আমিলুল ইসলাম চুন্নু, বিল্লাহ উদ্দিন, খাইরুল ইসলাম খোকন, গোলাপগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ফারবেজ আহমেদ, আতিকুল ইসলাম আহাদ, কিনু চৌধুরী, ফকু চৌধুরী, জামিল হোসেন, বজলুর রহমান, হাসনু মিযা, ইমরুল মিয়া, আজিজুর রহমান পাখি, সরোয়ার হোসেন, আব্দুল পাত্তা, আসাদ উদ্দিন, নুরুল ইসলাম, আব্দুল বাছিত, নুরুল গনী নজরুল, রেজাউল করিম, হুমায়ূন কবীর, সবুজ চৌধুরী, আসিক মিয়া, নর্থ ব্রঙ্কস কমিউনিটি একটিবষ্ট মুক্তাদির হোসেন, হেলাল উদ্দিন চৌধুরী, আশফাকুল হক চৌধুরী, মোস্তফা কামাল, আব্দুল খালেক, ফারুক আহমেদ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র সভাপতি আজদু মিয়া তালুকদার, উপদেষ্টা তাজুল ইসলাম তালুকদার চেয়ারম্যান, রুবেল মিয়া, চৌধুরী মোমিত তামিম, বাংলাদেশ সোসাইটি সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, জালালাবাদের সাবেক নির্বাচন কমিশনার সালেহ চৌধুরী, মিয়া মোহাম্মদ আলতাফ হোসেন, শফিকুর রহমান, কাজীরুল ইসলাম, জুয়েল আহমদ, মোকতার আহমদ, মোস্তাকুর রহমান লিটন, দিপংকর দেব, ওলিউর রহমান, তোফায়েল আহমদ চৌধুরী, মোঃ আবু ফজর, এডভোকেট আলহাজ জহির আলী, এডভোকেট আলাউদ্দিন এ তালুকদার, মোঃ এন গনি নজরুল, জাবেদ আলম, হুমায়ুন কবির সাবাজ চৌধুরী, রাগানুর রহমান, শাহিন আহমেদ প্রমুখ অংশ নেন।
সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে- সংগঠনের পাওনা টাকা উদ্ধারে গৃহিত ব্যবস্হা অব্যাহত রাখা। প্রবাসের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সভায় বর্তমান প্রতিকুল অবস্থা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সংগঠনের নির্বাচন এখন থেকে গঠনতান্ত্রিক ভাবে পরিচালনার লক্ষ্য নিয়ে কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরো এক বছর বর্ধিত করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। আগামী ২০২৫ জুন মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের আজীবন সদস্য পদ পুনর্বহাল করার প্রস্তাব গৃহীত হয়। গঠনতন্ত্র সংশোধনী কমিটি আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র সংশোধনী খসরা কার্যকারী পরিষদ নিকট হস্তান্তর করবে।
সভার প্রায় প্রত্যেক বক্তাই সংগঠনের ঐক্য অটুট রাখার পক্ষে কথা বলেন। সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি সভাপতি বদরুল হোসেন খানও বলেন, ঐক্যের স্বার্থে সংগঠনের দরজা সব সময় খোলা আছে তবে কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV