Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক পুলিশের ডিটেকটিভ জামিল সারোয়ার জনির পদোন্নতি

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: June 5, 2024 | 12:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি-আমেরিকান ডিটেকটিভ জামিল সারোয়ার ডিটেকটিভ তৃতীয় গ্রেড থেকে দ্বিতীয় গ্রেড পদে পদোন্নতি অর্জন করেছেন। গত ৩১ মে শুক্রবার দুপুরের পর কুইন্সের পুলিশ একাডেমিতে পদোন্নতি পর্ব অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ কমিশনার তার হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত ডিটেকটিভ জামিল সারোয়ার জনি বাংলাদেশের পিরোজপুর শহরের বিশিষ্ট আইনজীবী মরহুম সারোয়ার হোসেন এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ সাবেক অধ্যক্ষ রেনু সারোয়ারের ছোট ছেলে এবং তার বড় ভাই সাকিল সরোয়ার বিসিএস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তজুমদ্দিন ভোলায় কর্মরত।
জামিল সারোয়ার জনি ২০০৬ সালে বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। ২০১২ সালে তিনি নিউইয়র্ক পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১৬ সালের ১৭ এপ্রিল তিনি ডিটেকটিভ তৃতীয় গ্রেড হিসেবে পদোন্নতি লাভ করেন।
২০১৩ সালের ৪ জুলাই নিউইয়র্কের ব্রুকলিনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হন জামিল সারোয়ার জনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সাত বার তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগের সম্মাননা পেয়েছেন বাংলাদেশি ডিটেকটিভ জামিল সারোয়ার জনি।
ডিটেকটিভ জামিল সারোয়ার পুলিশ বিভাগে অপরাধ তদন্তকাজের পাশাপাশি, তার কর্মের জন্য নিউইয়র্ক সিটির অন্যান্য কমিউনিটি বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সুপরিচিত। বর্তমানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের মিডিয়া লিয়াজোঁ হিসেবে দায়িত্ব পালন করছেন।
জামিল সারোয়ার জনি বর্তমানে নিউইয়র্ক পুলিশের গুরুত্বপূর্ণ বিভাগ ইন্টেলিজেন্স ডিভিশনের সাইবার ক্রাইম শাখায় কর্মরত। এর আগে নিউইয়র্ক পুলিশের একটি দল রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সাইবার ক্রাইম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। ওই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। বর্তমানের ডিটেকটিভ জামিল সারোয়ার তার স্ত্রী লামিয়া নোশীন এবং সন্তান জুনায়না জামিল রূপকথা ও জোহরান জামিল গল্পকে নিয়ে লং আইল্যান্ডে বসবাস করছেন।

Situs Streaming JAV