Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আমেরিকার উপর এমফিল ও পিএইচডি ডিগ্রী লাভ বাংলাদেশি ছলিম উল্লাহ খাঁনের

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: June 6, 2024 | 6:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশি মো: ছলিম উল্লাহ খাঁন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে আমেরিকার উপরে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। তার গবেষনার শিরোনাম ছিল “The Relations Between Muslims and Non-Muslims in America: A Critical Study of problems and Prospects. ইতিপূর্বে তিনি আমেরিকার উপরে “The Social Laws in the Holy Quran and Their Influence on the Life of the American Muslim Community: A Short Survey” শিরোনামে এমফিল ডিগ্রী লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্বনামধন্য প্রবীন প্রফেসর মরহুম ড. এ. আর. এম. আলী হায়দারের তত্বাবধানে গবেষণা শুরু করেন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান, বর্তমানে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রখ্যাত দার্শনিক প্রফেসর ড. আব্দুর রশিদের তত্বাবধানে তার গবেষণাকর্ম শেষ করেন। এই গবেষণাকর্মে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইশারাত আলী মোল্লা পরীক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুবুর রহমান পরীক্ষা কমিটির আহব্বায়ক ছিলেন।


মো: ছলিম উল্লাহ খাঁন কুমিল্লা বুড়িচং থানার হাসনাবাদ গ্রামে জন্মগ্রহন করেন। তিনি মরহুম মো: বজলুর রহমান খান ও মরহুমা চম্পা বেগমের দ্বিতীয় পুত্র এবং পীরযাত্রাপুর গ্রামের পীর মৌলভী মো: মহাব্বাত আলী (রহ:)‘র কনিষ্ঠ জামাতা। কৈশোরে তিনি বুড়িচং থানার কংশনগর হাফেজিয়া মাদ্রাসা থেকে কুরআনে হাফেজ হন এবং কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা থেকে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর শাস্রে তিনি মুমতাজুল মুফাসসিরীন (এম. এম) ডিগ্রী লাভ করেন। তিনি পাঁচ কন্যা ও দুই ছেলের জনক। দেশ, জাতি ও বিশ্বমানবতার উপযুক্ত খেদমতের জন্য তিনি সকলের দোয়া প্রার্থী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ