যুক্তরাষ্ট্রে ও সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা ১৬ জুন রোববার
সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পবিত্র ঈদ-উল-আজহা ১৬ জুন রোববার উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে ইউএসএনিউজঅনলাইন.কম এর পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সবাইকে শুভেচ্ছা। ঈদ মোবারক!
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ঈদ-উল-আজহা উদযাপিত হবে ১৬ জুন রোববার। সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে আগামীকাল শুক্রবার ৭ জুন জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ১৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্যাপিত হবে। সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ উদযাপিত হয়, যুক্তরাষ্ট্রেও একই দিন ঈদ উদযাপিত হয়।
উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে ঈদ-উল-আজহা উদযাপিত হয়েছিল ২৮ জুন।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাস হলো বছরের শেষ বা ১২তম মাস। এ মাসের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদ-উল-আজহা।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
