Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের এস্টোরিয়ায় জমজমাট ঈদ আনন্দ মেলা

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: June 11, 2024 | 6:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত এস্টোরিয়ায় গত ২ জুন অনুষ্ঠিত হয়েছে জমজমাট ঈদ আনন্দ মেলা। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালী সংস্কৃতিকে তুলে ধরা সহ কর্মব্যস্ত প্রবাসীদের নির্মল বিণোদনের জন্য ভ্যারাইটি বয়েজ অ্যান্ড গার্লস ক্লাবে কমিউনিটি এক্টিভিস্ট শাহ রাহীম শ্যামল আয়োজন করে বর্ণাঢ্য এ উৎসবের। নাচ, গানসহ নানা আয়োজনের বর্ণাঢ্য বাংলাদেশী এ সাংস্কৃতিক উৎসবে বিপুল সংখ্যক বাংলাদেশী অংশ নেন।
জনপ্রিয় উপস্থাপিকা উর্বী সাবরিনা ও রুমার পরিচালনায় এ অনুষ্ঠানে আয়োজক কমিউনিটি এক্টিভিস্ট শাহ রাহীম শ্যামল স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শাহ রাহীম শ্যামল জানান, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহ মূলধারায় বাংলাদেশের ঐতিহ্যবাহি কৃষ্টি-কালচারকে তুলে ধরতেই তার এ আয়োজন।
মেলা মঞ্চে বাংলাদেশী শিল্পীরা নাচ, গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। উৎসবকে ভিন্নমাত্রা দেয় বাউল কালা মিয়ার অনবদ্য পরিবেশনা। কালা মিয়া ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কামরুজ্জামান বকুল, তানভীর শাহীন, সবিতা দাস, ডাঃ শাহনাজ, রুনা রায়, মধু রায়, ডাঃ রুমা চৌধুরী, এসআর ১০১ লালু ব্যান্ড হিরা। শিল্পীরা নাচে গানে মাতিয়ে রাখেন আগত দর্শক-শ্রোতাদের।
মেলায় ছিল জামা-কাপড়, জুয়েলারী, খাবারসহ বিভিন্ন সামগ্রীর স্টল। উৎসবে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটাও।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ