Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বৈশাখী পথমেলা; র‍্যালী, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: June 12, 2024 | 12:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বৈশাখী পথমেলা। ‘বাঙালীয়ানায় বাংলা উৎসব’ শীর্ষক এই অনুষ্ঠানের কর্মকান্ডের মধ্যে ছিলো দুপুরে পান্তা-ইলিশ আর ডাল-ভর্তা-ভাত অ্যাপায়ন, র‍্যালী, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদা। ৯ জুন রোববার স্থানীয় ক্যাপ্টেন টিলি পার্ক ও ১৬৫-৬৫ ৮৪ এভিনিউ-তে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলা ২টার দিকে স্থানীয় ক্যাপ্টেন টিলি পার্কে মধ্যাহ্ন ভোজের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানমাল। এসময় খাবার পরিবেশন উদ্বোধন করেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক লীডার এড লার্জ এটর্নী মঈন চৌধুরী। পরবর্তীতে র‌্যালী শুরু হয়ে পথমেলা প্রাঙ্গণ ১৬৫-৬৫ ৮৪ এভিনিউ-তে। সেখানে শ্রী চিন্ময় সেন্টারের শিল্পীদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, সালেহ আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা বেগম, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সিটি কাউন্সিলম্যান জিম জিনারো, শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ, জেবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, কুইন্স বরো প্রেসিডেন্টের অফিসের চীফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, বিশিষ্ট রাজনীতিক জিল্লুর রহমান, গিয়াস আহমেদ, নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের সভাপতি ড. দীলিপ নাথ, খলিল গ্রুপের শেফ খলিলুর রহমান, রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম, ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ বিলাল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সনি, সদস্য সচিব রিজু মোহাম্মদ, মেলা কমিটির প্রধান সমন্বয়কারী আলমগীর খান আলম সহ অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে কমিউনিটিতে অবদান রাখার জন্য বিভিন্ন জনকে প্ল্যাক প্রদান করা হয়। এসময় সংগঠনের উপদেষ্ঠা কর্মকর্তরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে চিত্র নায়িকা মৌসুমী, সঙ্গীত শিল্পী মিলা, বিন্দু কনা সহ প্রবাসের শিল্পীরা অংশ নেন। মেলায় ছিলো মানুষের ঢল।
অনুষ্ঠানে কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাবান রিচার্ডের পক্ষ থেকে সাইটেশন প্রদান করা হয়। এছাড়াও কমিউনিটি সেবায় বিশেষ অবদান রাখার জন্য মেলার গ্র্যান্ড স্পন্সর নূরুল আজিম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, রিয়েল এস্টেট ব্যবসায়ী সাব্বির আহমেদ-কে প্ল্যাক প্রদান করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব উপস্থানায় ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি এএফ মিসবাহউজ্জামান ও উপস্থাপিকা সোনিয়া।
অনুষ্ঠানে কনসাল জেনারেল নামজুল হুদা বলেন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ২৫ বছরে পদার্পণ। এটা অসাধারণ অর্জন। সুসংগঠিত নেতৃত্বের জন্যই এই অর্জন সম্ভব হয়েছে। আমাদের জাতীয় জীবনে মেলা ঐতিহ্য বহন করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ