Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘এয়ার কন্ডিশন’র জন্য সহায়তা পাচ্ছেন স্বল্প আয়ের মানুষ

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: June 24, 2024 | 3:25 PM

ইমা এলিস : নিউইয়র্কে তীব্র দাবদাহের কবল থেকে রক্ষা পেতে নিউ ইয়র্ক সিটির মত নিউইয়র্ক স্টেটও স্বল্প আয়ের পরিবারের জন্য এয়ারকন্ডিশনার কেনার অর্থ দিচ্ছে। স্টেটের হোম এনার্জি এ্যাসিসট্যান্স প্রোগ্রাম (এইচইএপি) এর এই কর্মসূচীটির নাম কুলিং এ্যাসিস্ট্যান্স বেনিফিট। এই কর্মসূচীতে হাজার হাজার দরিদ্র মানুষকে এয়ার কন্ডিশনার কেনার জন্য পরিবার প্রতি এককালীন ১ হাজার ডলার প্রদানের ঘোষণা দেওয়া হয়। নিউই য়র্ক স্টেটের অফিস অব টেম্পোরারি এন্ড ডিসাবিলিটি এ্যাসিস্ট্যান্স (ওটিডিএ) এই কর্মসূচী বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।
এদিকে এই কর্মসূচীর সমালোচনা করে এডভোকেসি গ্রুপগুলো বলছে এয়ার কন্ডিশনারের জন্য ১ হাজার ডলার অপ্রতুল। তাছাড়া সাধারণ মানুষদের কাছে এই জরুরী খবরটি পৌঁছে দেয়ার জন্য স্টেট ও সিটির কোনো প্রচার প্রচারণা নেই। কারণ আগামী জুলাই মাসে এই কর্মসূচী শেষ হয়ে যাবে। অথচ গ্রীষ্মকালে তাপ দাবদাহে যারা মারা যান তাদের ৯০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার চেয়ে বেশি।
এ বছর এই কর্মসূচীতে স্টেট ২২ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। খবরে বলা হয়েছে এইচইএপি-এ বছর এই কর্মসূচীর জন্য আবেদন গ্রহণ করবে ৩০ আগস্ট পর্যন্ত। অবশ্য ততদিন যদি ২২ মিলিয়ন ডলার শেষ না হয়ে যায়। একজন ব্যক্তি যদি মাসে ৩ হাজার ৩৫ ডলারের কম আয় করেন, তাহলে তিনি এই ১ হাজার ডলার পেতে পারেন। এছাড়াও রয়েছে আরো কিছু শর্ত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ