Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে নিউইয়র্কে ডিনার পার্টি : তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র চালাচ্ছেন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: July 2, 2024 | 5:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি’র যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে নিউইয়র্কে ডিনার পার্টির আয়োজন করেছে যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতা-কর্মীরা। ব্রঙ্কসের আল আকসা পার্টি সেন্টারে ১ জুলাই সোমবার সন্ধ্যায় আয়োজিত সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী যোগ দেন।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবলীগের বিলুপ্ত কমিটির সভাপতি মিসবাহ আহমেদ এবং সঞ্চালনা করেন বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আলম ও যুবলীগ নেতা শেখ জামাল হুসেন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা, মহিউদ্দিন দেওয়ান, হাজী এনাম, রেজাউল করিম, এমএ করিম জাহাঙ্গির, শেখ আতিক, শাহাদাত হোসেন, নাজমুল হক, জিল্লুর রহমান, সাইদুর রহমান শেলী, নুরুল ইসলাম, রবিউল ইসলাম, হেলিম উদ্দিন প্রমুখ।
সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ৫৪ বছরের বাংলাদেশের ৩০ বছরের অধিক সময় ছিল জামাত-বিএনপি-স্বৈরাচারের সরকার। বহুদলীয় গণতন্ত্রের নামে একাত্তরের রাজাকারদের রাজনীতিতে পুনর্বাসিত করার জন্যে তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র চালাচ্ছেন। দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনা বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছেন। টানা চার মেয়াদে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থেকে লাখ লাখ কিলোমিটার পাকা রাস্তা ও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। প্রত্যন্ত অঞ্চলেও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ১০-১৫ বছর আগে ছনের ঘরে থাকা মানুষগুলো এখন আধুনিক ঘরে বসবাস করছেন। ফলে গ্রামগুলো শহরে পরিণত হয়েছে। তিনি বলেন,পাঁচ বছর আগে যারা বাংলাদেশ ঘুরে এসেছেন, তারা এখন দেশে গেলে পরিবর্তন দেখে বিস্মিত হন।
মির্জা আজম আরও বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উন্নয়নশীল দেশের সরকার প্রধানদের বলেছিলেন যে, উন্নয়ন করতে হলে বাংলাদেশের শেখ হাসিনাকে ফলো করুন। শেখ হাসিনার নেতৃত্বগুণে বাংলাদেশ আজ বিশ্বে অনন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছে।
শেখ হাসিনা বিশ্বের তিনজন সৎ প্রধানমন্ত্রীর একজন উল্লেখ করে মির্জা আজম বলেন, সারাবিশ্বে সবচেয়ে সাহসী প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা নাম্বার ওয়ান। শেখ হাসিনার নতুন স্বপ্ন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ স্মার্ট রাষ্ট্রে পরিণত করা। এজন্যে যুবলীগের নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতে মির্জা আজম দ্রুত যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন কমিটি গঠন করার জন্য যুবলীগ চেয়ারম্যানকে অনুরোধ জানানোর আশ্বাস দেন। সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগেরও নতুন কমিটির দাবি জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV