Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার উৎসবমুখর বনভোজন ও মিলনমেলা

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: July 12, 2024 | 2:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনকের বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৪। গত ৭ জুলাই রোববার নিউইয়র্কের জর্জ’স আইল্যান্ড পার্কে চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। প্রাণের আমেজে অনুষ্ঠিত এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনকের সদস্য ও তাদের স্বজনরা ছাড়াও বিভিন্ন স্টেট থেকে অনেকে স্ব-পরিবার অংশ নেন। তাছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরাও যোগদান করেন এ আয়োজনে। পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন তারা। পার্কটি পরিণত হয় একখন্ড ফেঞ্চুগঞ্জে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
দিনের শুরুতে নাস্তা পরিবেশনের মাধ্যমে বনভোজনের কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের কর্মকর্তা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর শুরু হয় বিভিন্ন খেলা-ধূলা। শিশু-কিশোর, নবীন-প্রবীণরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। খেলা-ধূলার মধ্যে উল্লেখযোগ্য ছিল শিশু-কিশোরদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের মার্বেল দৌড় ও মিউজিক্যাল বালিশ নিক্ষেপ, পুরুষদের ফুটবল। আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় সব খেলাধূলা ও মজাদার বাঙালী খাবার। অংশগ্রহণকারিরা ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন। দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষণ ছিল র‌্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সন্ধ্যায় বনভোজনের কার্যক্রম শেষ হয়।
সংগঠনের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন উপদেষ্টা আবদুর রউফ মছরু। মুনাজাতে সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, প্রয়াত জাকির খান, সাবেক সভাপতি আব্দুস শহীদ দুদু ও সহ সাধারণ সম্পাদক জুবের আহমদ চৌধুরীর রূহের মাগফিরাত কামনা সহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক হুসেন আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিনে প্রবীণ কমিউনিটি লিডার আবদুর রব দলা মিয়া, আব্দুল বাছিত চৌধুরী, গোলাম মোহাম্মদ টেপন, আবদুর রউফ মছরু, জুনেদ আহমেদ চৌধুরী, আব্দুল হাশিম হাসনু, আতাউর রহমান সেলিম, যাকি চৌধুরী, কবির খান, মনির মিয়া, মঈন উদ্দিন আহমেদ, মজনুর রহমান, আব্দুস শাহিদ খসরু, জোবের খান, নাদির এ খান, লুলু মেম্বার, মোহাম¥দ আলী, সোলাইমান আলী, আফতাব আহমেদ, দেলওয়ার হোসেন হেলাল, সামাদ মিয়া জাকের, টিপু সুলতান, লুৎফুর হোসেন আজাদ, শাহ মামুন, বিশাল, আফতাব উদ্দিন খান মোহন, ইসকান্দার আলী মিন্টু, সাবের চৌধুরী প্রমুখ।
আর্থিক সহযোগিতায় ছিলেন ফেঞ্চুগঞ্জের মুরব্বি আবদুর রব দলা মিয়া, আবদুর রউফ মছরু, স্টার্লিং ডায়গনস্টিক সেন্টার, জাকি চৌধুরী, মোহাম্মদ আলী, নাদির এ খান, সিএমজি হোম লোনস, জাহাঙ্গীর কাজি, মাহমুদুর রহমান, দেলওয়ার হোসেন হেলাল, মো. শামীম মিয়া, কবি রেহানুজ্জামান, মোহাম্মদ রানা, জোবেদা এইচ রোজী এবং মোহাম্মদ চৌধুরী লক্ষণ।
র‌্যাফল ড্র বিজয়ীরা আর্কষণীয় পুরস্কার জিতে নেন। রাফেল ড্র’র প্রথম পুরস্কার আইফোন ১৫, ২য় পুরস্কার ২টি ল্যাপটপ, ৩য় পুরস্কার ৫৫ ইঞ্চি টিভি এবং ৪র্থ পুরস্কার আই প্যাড। এছাড়াও বিশেষ পুরস্কার ছিল নিউইয়র্ক-সৌদী আরব রিটার্ন টিকিট।
অতিথি ও সদস্যরা আনন্দঘন উপভোগ্য একটি বনভোজন আয়েজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।
ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার সভাপতি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক হুসেন আহমেদ বনভোজন ও মিলনমেলায় অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান। বনভোজন আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য স্পন্সর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV