নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে বিক্ষোভকারীদের চাপেরমুখে নামানো হলো বঙ্গবন্ধুর ছবি (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস থেকে বিক্ষোভকারীদের চাপেরমুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেয়াল থেকে নামিয়ে ফেলা হয়েছে। স্থানীয় সময় গত ৫ আগস্ট সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। সেই সময় বঙ্গবন্ধুর ছবি দেয়াল থেকে নামানো ছাড়াও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত অন্যান্য ছবি ও বইপত্র সরিয়ে ফেলা হয়। নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসসূত্রে এসব তথ্য জানা গেছে।
কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, সোমবার বিকেল প্রায় আড়াইটার দিকে ৪০/৫০ জন বিক্ষোভকারী কনস্যুলেট জেনারেল অফিসে প্রবেশ করার চেষ্টা করেন।
এসময় পুলিশকে জানানো হলেও পুলিশ আসার আগেই বিক্ষোভকারীরা জোরপূর্বক অফিসে ঢুকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেয়াল থেকে নামিয়ে ফেলতে বলেন। এসময় কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা সরকারী নির্দেশ ছাড়া বঙ্গবন্ধুর ছবি নামানো যাবে না বললে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে ওঠেন। মাথায় বাংলাদেশি পতাকা পেচানো কিছু বিক্ষোভকারী কনস্যুলটে হট্টগোল শুরু করেন।
একপর্যায়ে বিক্ষোভকারীদের চাপেরমুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেয়াল থেকে নামিয়ে ফেলা হয়। সেই সময় বঙ্গবন্ধুর ছবি দেয়াল থেকে নামানো ছাড়াও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত অন্যান্য ছবি ও বইপত্র সরিয়ে ফেলতে হয়।
নাজমুল হুদা জানান, এসময় বিক্ষোভকারীরা কনস্যুলটে হট্টগোল করলেও তারা হামলা কিংবা কোনকিছু ভাংচুর করেনি। এসময় বিক্ষোভকারীরা আরসিএ’র লেখা একটি লিফলেট তার নিকট হস্তান্তর করেন।
ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, সরকারী নির্দেশ মোতাবেক গত ৫ আগস্ট সোমবার সকালে কনস্যুলট অফিস খোলার সাথে সাথেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেয়াল থেকে নামিয়ে ফেলা হয়।
উল্লেখ্য, ব্যাপক শিক্ষার্থী আন্দোলনের মুখে সোমবার ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশ ছেড়ে ভারতে যান। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। সেই সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি



