Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আশা গ্রুপ সিইও আকাশ রহমানের বাবা প্রয়াত শামসুর এর ১৪তম মৃত্যুবার্ষিকী পালন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: August 14, 2024 | 3:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিইউয়র্কে আশা গ্রুপ অব কোম্পানীজ’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আকাশ রহমানের প্রয়াত বাবা শিক্ষানুরাগী ও সমাজ সেবক শামসুর রহমান মিয়ার ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ। মাহফিলে শামসুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। দোয়া মাহফিলে নিইউয়র্কের বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার ও সাপ্তাহিক সাদাকালো পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি এবং প্রকাশক আকাশ রহমান তার বাবা প্রয়াত শামসুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। তিনি এ সময় কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবা যখন মারা যান তখন তিনি আমাকে বলে গেছেন, বাবা তুমি কখনো কারো ক্ষতি করো না। আল্লাহও তোমার কোনো বিপদ দেবেন না। তিনি তার বাবার জন্য দোয়া চেয়ে বলেন, আপনারা কারো ক্ষতি করবেন না। আল্লাহও আপনাদের ক্ষতি করবেন না। মা-বাবাকে কষ্ট দেবেন না।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশা গ্রুপের চেয়ারম্যান এশা রহমান, জেনারেল ম্যানেজার মো. বোরহানুস সুলতান, এসিস্ট্যান্ট ম্যানেজার মনজুরুল আলম, সিনিয়র কোর্ডিনেটর মোহাম্মদ আসিফ আলম খান, মোহাম্মদ মাহফুজুল হোক চৌধুরী, ডে কেয়ার ডিরেক্টর তানভীর আহমেদ, এসএম ফরমান হোসাইন আশরাফ, মোহাম্মদ কাশেমসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV