Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ঐক্যবদ্ধ জেবিবিএ’র পথমেলা ৭ সেপ্টেম্বর (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: August 22, 2024 | 2:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নানা মতানৈক্যে দু’টি ভাগে বিভক্ত হয়ে কাজ করলেও সম্প্রতি দু’টি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে সংগঠনটি পরিচালনাসহ জ্যাকসন হাইটসে এবছরের পথমেলা উদযাপন করার ঘোষণা দিয়েছে। ১৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে দু’টি গ্রুপের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, আগামী ৭ সেপ্টেম্বর ঐক্যবদ্ধভাবে পথমেলা আয়োজন করা হবে। পথমেলায় কনভেনরের দায়িত্বে থাকবেন কামরুজ্জামান কামরুল ও সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন তারেক হাসান খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেবিবিএ’র দু’টি গ্রুপ থেকে ৫ অথবা ৬ জন দায়িত্বশীল ব্যক্তিকে নিয়ে একটি কমিটি গঠন করে আগামী ২ বছর জেবিবিএ’র কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে সদস্য লিস্ট হালনাগাদ করে পরবর্তী নির্বাচন আয়োজন করা হবে বলে  ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জেবিবিএ’র উভয় গ্রুপের কর্মকর্তাগণ সংগঠন সংক্রান্ত আগামীর পরিকল্পনাসমূহ তুলে ধরেন।
এসময় মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেবিবিএ’র দুটি পক্ষের দুজন সভাপতি গিয়াস আহমেদ ও হারুণ ভূঁইয়া, সাধারণ সম্পাদক তারেক হাসান খান ও ফাহাদ সোলায়মান, গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার ও জেবিবিএ’র সাবেক সভাপতি শাহ নেওয়াজ, বারী গ্রুপের সিইও আসেফ বারী টুটুল, জেড আলম নমি, জাকারিয়া মাসুদ জিকো, আবুল ফজল দিদারুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবুল হাসান, মফিজুর রহমান প্রমুখ।
নিউইয়র্কে বাংলাদেশিদের ব্যবসায়িক প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস এলাকার বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্যে প্রতিষ্ঠিত হয়েছিল জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)। নানা মতানৈক্যে সংগঠনটি দু’টি ভাগে বিভক্ত হয়ে কাজ করলেও সম্প্রতি দু’টি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে সংগঠনটি পরিচালনাসহ এবছরের পথমেলা উদযাপন করার ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV