Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বিএএসজের

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: September 7, 2024 | 12:29 AM

সুব্রত চৌধুরী : নিউজার্সি রাজ্যের সাউথ জার্সিতে বসবাসরত কৃতি বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি। গত ২৭ আগষ্ট মঙ্গলবার বিকেল ছয়টায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি কর্তৃক আয়োজিত বাংলাদেশি আমেরিকান উৎসবে প্রবাসী বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। বিশেষ অতিথি ছিলেন নিউ জারসি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা ও এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান। এছাড়া আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মোঃ ঊমর, লোকাল ৫৪ সভাপতি ডোনা ডি ক্যাপরিও প্রমুখ উপস্হিত ছিলেন।
সাউথ জার্সির বিভিন্ন স্কুলে প্রথম গ্রেড থেকে একাদশ গ্রেডে যেসব বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী ‘এ অনার রোল’ পেয়েছে এই অনুষ্ঠানে তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ গ্রেডের পরীক্ষায় প্রথম স্হান অর্জনকারী শিক্ষার্থী নুসরাত উদ্দীনকে বিশেষ সন্মাননা স্মারক প্রদান করা হয়।
এই আয়োজন প্রসংগে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, ‘প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ ঘটানোর লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।’ বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহনের জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের জন্য অনুপ্রেরনাদায়ী এই সম্বর্ধনা অনুষ্ঠানটি কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছিল।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV