Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পেতে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জবাসী’র দোয়া মাহফিল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: September 17, 2024 | 11:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার লক্ষ্যে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জবাসী দোয়া মাহফিলের আয়োজন করেছে। গত ১৬ সেপ্টেম্বর বাদ মাগরিব ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ প্রবাসীসহ বিপুল সংখ্যক মুসল্লী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া দোয়া মাহফিল পরিচালনা করেন। এসময় এম ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার জন্য দোয়া করা হয়। মুনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু।
পরে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়। এসময় বিশ্বনাথ প্রবাসী বিএনপি নেতা মো: লিয়াকত আলীর পরিচালনায় বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ প্রবাসীসহ বিএনপি নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা এম ইলিয়াস আলীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করেন। তারা প্রায় এক যুগ ধরে নিখোঁজ থাকা এম ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV