Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ম্যারিল্যান্ড অফিসে সামার ইন্টার্নশিপের সমাপনী অনুষ্ঠান: আমেরিকায় ইমিগ্রেশন কেইসে রাজু’ল এর সাফল্যের হার ৯৯ শতাংশের ওপরে

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: September 30, 2024 | 5:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকার অন্যতম বৃহৎ ইমিগ্রেশন ল’ফার্ম রাজু’ল এর সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম সফলভাবে শেষ হয়েছে। মেরিল্যান্ডের বেথেসডায় রাজু’ল এর করপোরেট শাখায় এই ইন্টার্নশিপ দেওয়া হয়। এ বছর যে চারজন প্রতিভাবান হাইস্কুল শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশ নেয় তারা হচ্ছেন অ্যালেক্সা রকউড, অ্যারন তিয়ান, ঈশান পুরি এবং রানিয়া আহমেদ। এই প্রোগ্রামে অংশ নিয়ে তারা আইন পেশার বিষয়ে বিশদ জানার ও সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়৷
পুরো সামার জুড়ে ইন্টার্নরা রাজু’ল এর অ্যাটর্নি এবং আইনজীবীদের সঙ্গে কাজ করেছেন। তারা আইন পেশা সম্পর্কে বিভিন্ন বিষয়, বিশেষ করে অভিবাসন আইন সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করেন। গত ২০ সেপ্টেম্বর ম্যারিল্যান্ড অফিসে ইন্টার্নশিপের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইন্টার্নদের কঠোর পরিশ্রম ও উৎসাহের স্বীকৃতি হিসেবে সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাজু’ল এর প্রতিষ্ঠাতা ও প্রধান অ্যাটর্নি রাজু মহাজন নিজেই ইন্টার্নদের হাতে সনদ তুলে দেন। এই অনুষ্ঠানে অফিসের অন্যান্য কর্মী এবং অ্যাটর্নিরাও উপস্থিত ছিলেন। এই ইন্টার্নশিপ প্রোগ্রামটই ফার্ম এবং ইন্টার্ন উভয়ের জন্যই বিশেষ উপলক্ষ। এর মধ্য দিয়ে এবারের সামারে ইন্টার্নদের অবদান ও বেড়ে ওঠার বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়।
রাজু’ল বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম দ্রুত বর্ধনশীল আইনি প্রতিষ্ঠান। আমেরিকায় ইমিগ্রেশন কেইসে রাজু’ল এর সাফল্যের হার ৯৯ শতাংশের ওপরে। ছয়জন সহযোগী অ্যাটর্নি এবং শতাধিক ল’ক্লার্ক ও কেস ম্যানেজার নিয়ে রাজু’ল ক্লায়েন্টদের অভিবাসন আইনের জটিলতা মোকাবিলায় সাহায্য করে। সামার ইন্টার্নশিপ প্রোগ্রামটি রাজু’ল এর তরুণ প্রজন্মের আইন পেশাজীবী গড়ে তোলার উদ্যোগের একটি অংশ। যেখানে তরুণ প্রজন্ম শেখার ও বেড়ে ওঠার সুযোগ পায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ