Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: October 12, 2024 | 1:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। কানাডার একটি হাসপাতালে স্থানীয় সময় গতকাল  চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর।

যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা শামসুল আলম বকুল জানান, জামাল ভাই শেষ সময়ে কানাডার ক্যালগেরি শহরে ছেলের কাছে ছিলেন। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় কদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। মাঝে ক্ষণিকের জন্য অবস্থা ভালো হলেও শেষ অবধি রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় সময় আজ বাদ জোহর জানাজা শেষে ক্যালগেরি শহরেই তাকে দাফন করা হবে বলে জানান তিনি। জামালউদ্দিন টেলিভিশন ও মঞ্চ নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন তিনি। তবে তারকা হয়ে উঠেছেন টেলিভিশন নাটকে অভিনয় করে। ১৯৭৫ থেকে ১৯৯৫ পর্যন্ত নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য ছিলেন তিনি। এরপর ১৯৯৭ সালে ‘নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল’ নামে আরেকটি নাট্যদল গড়ে তোলেন তিনি। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ