Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সানম্যান গ্লোবাল এক্সপ্রেস’র এস্টোরিয়া শাখা নতুন লোকেশানে

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: November 15, 2024 | 11:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জনপ্রিয় মানি ট্রান্সফার প্রতিষ্ঠান সানম্যান গ্লোবাল এক্সপ্রেস’র এস্টোরিয়া শাখার উদ্বোধন হয়েছে। শাখাটির পূর্বের স্থান পরিবর্তন করে ২৯-১৩, ৩৬ এভিনিউতে নতুনভাবে উদ্বোধন করা হয়। ৮ নভেম্বর শুক্রবার ফিতা কেটে শাখাটি উদ্বোধন করেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের ফাস্ট কাউন্সেলর মো: আনিছ্জ্জুামান। দোয়া পরিচালনা করেন আল আমিন মসজিদের খতিব মাওলানা লুৎফর রহমান।
সানম্যান গ্লোবাল এক্সপ্রেস’র প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন তার উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, উন্নত গ্রাহক সেবা, ভালো রেট, মোবাইল এ্যাপসহ নানা লোকেশান থেকে টাকা পাঠানোর সুবিধা আজ সানম্যান গ্লোবাল এক্সপ্রেস’র জনপ্রিয়তা বৃদ্ধি করেছে। যার কারণে প্রতিষ্ঠানটির পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমি আমাদের সকল সম্মানিত গ্রাহকদের ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, সানম্যান গ্লোবাল এক্সপ্রেস বাংলাদেশসহ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এবং আফ্রিকাতে টাকা পাঠিয়ে আসছে। জ্যাকসন হাইটিস-এ ৭৩ ও ৭৪ স্ট্রিটে ২টি শাখা, এছাড়াও জ্যামাইকার হিলসাইট, এস্টেরিয়াসহ সানম্যান গ্লোবাল এক্সপ্রেস’র রয়েছে ৪টি শাখা। এছাড়াও নিউইয়র্ক জুড়ে রয়েছে ১০০টির ও বেশী এজেন্ট লোকেশন। সানম্যান গ্লোবাল এক্সপ্রেস বাংলাদেশে ১১টি ব্যাংকের রেমিটেন্স এগ্রিমেন্ট রয়েছে। এছাড়া গ্রাহকরা বিকাশের মাধ্যমেও টাকা পাঠাতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, কমিউনিটি এক্টিভিস্ট ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার’র প্রেসিডেন্ট ও সিইও গিয়াস আহমেদ, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও স্টার ফার্নিচার’র প্রেসিডেন্ট ও সিইও রকি আলিয়ান, সেক্রেটারি জেএফএম রাসেল, এ্যাংকর ট্রেভেল্স’র প্রেসিডেন্ট ও সিইও এএসএম উদ্দিন (পিন্টু), বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো: জাবেদ উদ্দিন, এ্যাপোলো ইন্স্যুরেন্স ব্রোকারেজ’র প্রেসিডেন্ট ও সিইও মো: শমশের আলী, আলামিন মসজিদের সভাপতি সাহাবুদ্দিন, মরগেজ ইন্স্যুরেন্সের সভাপতি সান্তনু বড়–য়া (হিমু), বিশিষ্ট রাজনীতিবিদ এজিএম জাহাঙ্গীর হাসান। এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটি এক্টিভিস্ট, ব্যাবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার অনেকেই উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV