Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির নয়া কমিটি : সভাপতি শেখ মামুন, সাধারণ সস্পাদক শামীম (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: November 21, 2024 | 11:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালীদের অন্যতম সামাজিক ও মূলধারার সহযোগী সংগঠন বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস এর নয়া কমিটি গঠিত হয়েছে। গত ২০ নভেম্বর ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়াল মিলনায়তনে সংগঠনটির এক সভায় শেখ আল মামুন সভাপতি এবং মো. শামীম মিয়া সাধারণ সস্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ব্যান্ডস-এর বিদায়ী সভাপতি মো. সোলায়মান আলীর সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সস্পাদক মো. শামীম মিয়ার পরিচালনায় যৌথ সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের বোর্ড অব ট্রাস্টি প্রদীপ মালাকার, সহ সভাপতি রফিকুল ইসলাম, শেখ আল মামুন, ও তপন সেন, সহ সাধারণ সস্পাদক মো. হাসান জিলানী, কোষাধ্যক্ষ শামীম আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মহব্বত আলী আকন্দ, সাংস্কৃতিক সস্পাদক মো. মোশাহীদ চৌধুরী, ইমিগ্রেশন সম্পাদক এডভোকেট জীবন কৃষœ মন্ডল, কার্যকরী সদস্য শ্যামল কান্তি চন্দ প্রমুখ।
সভায় নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সস্পাদককে বিদায়ী কমিটি ও ট্রাস্টি বোর্ডের সাথে পরামর্শক্রমে চার বছর মেয়াদী ব্যান্ডস-এর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি শেখ আল মামুন এবং সাধারণ সস্পাদক মো. শামীম মিয়া তাদের নির্বাচিত করার জন্য সংগঠনের সদস্যেদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তারা মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার প্রয়াসে অগ্রণী ভূমিকা রাখবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ