Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ট্রাম্প সমর্থকদের বিজয় উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: November 23, 2024 | 10:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক,নিউইয়র্ক : ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ পলিসির ভিত্তিতে ইমিগ্রেশন প্রশ্নে বিভিন্ন কুটিনাটি বিষয়ে ট্রাম্প নীতিতে একমত বা দ্বিমত থাকলেও ‘যুদ্ধ চাইনা শান্তি চাই, এক আল্লাহতে বিশ্বাসী এবং এলজিবিটি ও গর্ভপাত বিরোধী নীতির’ সাথে একমত হয়ে যেসব বাংলাদেশীরা আমেরিকানরা রিপাবলিকান পার্টিকে সমর্থন করেন, তাদের সংঘবদ্ধ ও একই ছাতার নিচে নিয়ে আসতে নিউইয়র্কের প্রবীণ সংগঠক ও সর্বজন শ্রদ্ধেয় একটিভিষ্ট নাসির আলী খান পল তার ত্যাগী সাথীদের নিয়ে ২০১৬ সনে ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির সময় ‘বিডিআমরা’ মানে বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকান এলায়েন্স নামে যে সংগঠনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, সেই সংগঠনটির উদ্যোগেই আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০২৪এ ট্রাম্প বিজয়ী হলে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উডসাইডের কুইন্স প্যালেসে ১৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় এই বিজয় পার্টিটি অনুষ্ঠিত হয়। বিডিআমরা’র কর্তারা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে যোগদান করে বক্তৃতা দেন কুইন্স কাউন্টি জিওপি প্রেসিডেন্ট মি. এন্থোনি নানজিয়াতো ও রিপাবলিকান কংগ্রেসম্যান প্রার্থী মি. পল কিং।

Screenshot

এনওয়াই ডিস্ট্রিক্ট-২৫ এর রিপাবলিকান কাউন্সিলম্যান পদপ্রার্থী শাহ শহীদুল হকও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির পরিচালক ছিলেন নিউইয়র্কের পেশাদার এমসি আশরাফ বুলবুল। তাকে সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রিয়তোষ দে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসির আলী খান পল। অতিথি আপ্যায়নে ছিলেন পলের স্ত্রী ও সংগঠনের ভাইস চেয়ার শ্রী বিদ্যুৎ কুমার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের আন্তধর্মীয় কোঅর্ডিনেটর ইমাম কাজী কায়্যূম, এরপরে পবিত্র গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়। রাতের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ