নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ১৬ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির বিদায়ী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয় ১৭ নভেম্বর রোববার সোসাইটি ভবনের নিজস্ব কার্যালয়ে। সভাপতি মোঃ আব্দুর রব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি- ফারুক চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ আলম লিপি, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, আখতার বাবুল, মোঃ সাদী মিন্টু ও সুসান্ত দত্ত।

সভায় নতুন কমিটির অভিষেক, ক্ষমতা হস্তান্তর, নির্বাচন কমিশনের কাছ থেকে হিসাব গ্রহণ এবং নতুন কমিটির কাছে হিসাব বুঝিয়ে দেয়ার ব্যাপারে আলোচনা হয়। সকলের আলোচনার ভিত্তিতে আগামী ১৬ ডিসেম্বর সোমবার উড সাইডের তিব্বত কমিউনিটি সেন্টারে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও মহান বিজয় দিবস উদযাপনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
অভিষেক অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ানকে আহ্বায়ক এবং ক্রিড়া ও আপ্যায়ন সম্পাদক মঈন উদ্দিন মাহবুবকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়। উদযাপন কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরী, প্রধান সমন্বয়কারী ফারহানা চৌধুরী, সমন্বয়কারী টিপু খান, সদস্য আবুল কালাম ভুঁইয়া ও শাহ মিজানুর রহমান। সংস্কৃতিক উপ-কমিটি আহবায়ক-ডা: শাহনাজ লিপি, সদস্য প্রদীপ ভট্টাচার্য ও সুশান্ত দত্ত। ম্যাগাজিন উপকমিটি আহবায়ক ফয়সাল আহমেদ ও সদস্য আক্তার বাবুল।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল