Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: December 4, 2024 | 12:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ‘ঢাকা জেলা অ্যাসোসিয়েশন, ইউএসএ’র ২০২৪-২০২৬ মেয়াদের নতুন কার্যকরী কমিটির বর্ণাঢ্য অভিষেক-উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘আমাদের ঢাকা-আমাদের অহংকার’ স্লোগানে গত শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটিতে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে দোহার, নবাবগঞ্জ, কেরাণীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলা নিয়ে গঠিত এই সংগঠনের নতুন কমিটির অভিষেক হয়।


‘অভিষেক উৎসবে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক ও বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নিউঅর্লিন্স ইউনিভার্সিটির অ্যামিরিটাস অধ্যাপক ড. মোস্তফা সরোয়ার। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আমান উল্লাহ আমান।
এ সময় অতিথিসহ শপথ অনুষ্ঠানের জন্য গঠিত সাব-কমিটির আহ্বায়ক খায়রোল আলম, সদস্য-সচিব আব্দুল আজিজসহ বিশেষ অতিথি হিসেবে আরো মঞ্চে ছিলেন আবাসন ব্যবসায়ী নুরুল আজিম, বাংলাদেশ সোসাইটির বিদায়ী সভাপতি মো. রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সভাপতি ডা. ইনামুল হক প্রমুখ।
অভিষিক্তরা হলেন : সভাপতি-দুলাল বেহেদু, সিনিয়র-সহ-সভাপতি-খায়রোল আলম, সহ-সভাপতি-আকতার সিদ্দিকী শামীম, আমির আবতাব, শাহিনুর রহমান বিপ্লব, কবির আহমেদ খান এবং এম এ ইউসুফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক-আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক-তানভিন আহমেদ এবং দেওয়ান কাওসার, সাংগঠনিক সম্পাদক-বি এইচ সাইফুর, সহ-সাংগঠনিক সম্পপাদক-রবিউল আলম এবং মোহাম্মদ আলী সবুজ, কোষাধ্যক্ষ-সাইফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক-রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক-আজাদ রহমান, দফতর সম্পাদক-ফরিদ খান, মহিলা সম্পাদক-শারমিনা লিপা, ক্রীড়া সম্পাদক-মফিউদ্দিন সফা, সাংস্কৃতিক সম্পাদক-মোস্তাক রহমান, আপ্যায়ন সম্পাদক-মোস্তাক হোসেন বিপ্লব, সাহিত্য সম্পাদক-সাইফুল ইসলাম ইকবাল, সমাজকল্যাণ সম্পাদক-লাভলু মিয়া। কার্যকরী কমিটির সদস্যরা হলেন : দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম কচি, মোস্তফা কামাল মুকুল, নূর আমিন, আওলাদ হোসেন, মেজবাহ উদ্দিন, এহতেশাম হায়দার সাগর, সেলিম ভূঁইয়া, মনিরুল ইসলাম প্রিন্স, ফারুক দেওয়ান এবং তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মূলধারার রাজনীতিক ও বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ বলেন, ‘আঞ্চলিক সংগঠনের মধ্য দিয়ে আমাদের সম্প্রীতির ঐতিহ্য, সৌহার্দের বন্ধন অটুট রেখে কল্যাণমূলক কাজে পরস্পরের সহযোগিতার পাশাপাশি ফেলে আসা প্রিয় স্বদেশের উন্নয়নে নিবেদিত থাকতে চাই।’
তিনি বলেন, ‘প্রবাস প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি ও কালচারের সাথে পরিচিত রাখতেও ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের মতো সংগঠনের গুরুত্ব অপরিসীম। তিনি নতুন কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, আশা করছি ঢাকার ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক কর্মকাণ্ডে সামনের দুটি বছর বহুজাতিক এ সমাজে আবারো ঝলসে উঠবে উপ-মহাদেশের অন্যতম মহানগর ঢাকা।’
বিশেষ অতিথি নিউঅর্লিন্স ইউনিভার্সিটির অ্যামিরিটাস অধ্যাপক ড. মোস্তফা সরোয়ার বলেন, ভারতীয় উপ-মহাদেশের সংস্কৃতিকে মহিমান্বিত করতে এই ঢাকার অবিস্মরণীয় ভূমিকা আজো ইতিহাসে ধ্বনিত হচ্ছে। আচার্য জগদীশ চন্দ্র, সত্যেন বোসসহ আরো অনেকের অবদান সে সময়ে বাঙালি সংস্কৃতিতে বিপ্লব এনেছিল। সেসব স্মৃতি হৃদয়ে ধারণ করেই সম্মুখে দিপ্ত প্রত্যয়ে এগিয়ে চলতে হবে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনকে। আমি নতুন কমিটির সর্বাত্মক সাফল্য কামরা করছি।
অভিষিক্ত কমিটির সভাপতি দুলাল বেহেদু সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সর্বস্তরের প্রবাসীর উপস্থিতি আমাদের ভবিষ্যত কার্যক্রমকে উৎসাহিত করবে। সকলে নিজ নিজ অবস্থান থেকে সার্বিক উন্নয়নের পরামর্শ দেবেন এ আশা করছি।
শেষ পর্বে ছিল জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিকপরিবেশনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ