নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন রাজুব ভৌমিক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন অভিনেতা ও লেখক রাজুব ভৌমিক। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সদর দপ্তরে ২৩ ডিসেম্বর সোমবার এক বিশেষ অনুষ্ঠানে অভিনেতা ও লেখক রাজুব ভৌমিককে লেফটেন্যান্ট পদে পদোন্নতি প্রদান করা হয়। এসময় তাঁর হাতে পদোন্নতির সনদ তুলে দেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ।
কমিশনার টিশ তাঁর বক্তব্যে অইই পদোন্নতিপ্রাপ্তদের পেশাদারিত্ব, কঠোর পরিশ্রম এবং সম্প্রদায়ের প্রতি তাঁর অবদানকে প্রশংসা করেন। পুলিশ বাহিনীতে তাঁর এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রাজুব ভৌমিক আরও বৃহত্তর পরিসরে জনগণের সেবা করবেন বলে আশা প্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের নোয়াখালীর জেলার সন্তান রাজুব ভৌমিক ২০১২ সালের জুলাই মাসে এনওয়াইপিডিতে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন। সন্ত্রাস দমন ইউনিটে কাজ শুরু করে তিনি অসামান্য দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁর কর্মজীবনের অধিকাংশ সময় তিনি নিউইর্য়কের ব্রঙ্কস এলাকায় জনগণের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করেছেন।
রাজুব ভৌমিক ২০২১ সালে তাঁর যোগ্যতা ও নিষ্ঠার কারণে সার্জেন্ট পদে পদোন্নতি পান। তাঁর নেতৃত্বে পুলিশ অফিসাররা বিভিন্ন সময়ে চ্যালেঞ্জিং পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। এনওয়াইপিডিতে তাঁর দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের সেবায় তিনি পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
লেফটেন্যান্ট রাজুব ভৌমিক শুধু একজন দক্ষ পুলিশ কর্মকর্তা নন, তিনি একজন অভিনেতা ও লেখক হিসেবেও পরিচিত। তিনি পুলিশ বাহিনীর দায়িত্বপূর্ণ জীবনের পাশাপাশি সৃজনশীল জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি তাঁর অভিনীত পাশা চলচ্চিত্র অ্যামজান প্রাইমে মুক্তি পায়। তাঁর লেখা “যে ছায়ায় সূর্য হাসে” কবিতার বইটি সম্প্রতি প্রকাশ হয়েছে। তিনি অভিনয়ে শৈল্পিক দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন এবং লেখালেখির মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরে পাঠকদের অনুপ্রাণিত করেছেন।
প্রথম আলো উত্তর আমেরিকার নিয়মিত কন্ট্রিবিউটর রাজুব ভৌমিকের ক্রমাগত সাফল্যে পত্রিকাটির সম্পাদক ইব্রাহীম চৌধুরীসহ প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের পক্ষ থেকে রাজুব ভৌমিককে অভিনন্দন জানানো হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
