Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আসন্ন নির্বাচনে সিটি কম্পট্রোলার পদপ্রার্থী জেনিফার রাজকুমারের সমর্থনে ফান্ড রেইজিং ডিনার (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: January 1, 2025 | 6:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে আসন্ন নির্বাচনে সিটি কম্পট্রোলার পদপ্রার্থী অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারের সমর্থনে গত ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার ২০২৫ সালে নিউইয়র্ক সিটি কম্পট্রোলারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিউইয়র্কে ব্রুকলীনের ৪৭১ ম্যাকডোনাল্ড এভিনিউতে সিটি কম্পট্রোলার প্রার্থী জেনিফার রাজকুমারের সমর্থনে ফান্ড রেইজিং ডিনারের আয়োজন করেন ফেডারেল সেভিংস ব্যাংক মর্টগেজ ব্রোকার নাইম টুটুল এবং বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য জাহাঙ্গীর সোহরাওয়ার্দী।
অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার তার নিউ ইয়র্ক সিটি কম্পট্রোলার নির্বাচনে ফান্ডের জন্য ব্রুকলিনে বাংলাদেশি কমিউনিটির অনেকের কাছ থেকে সমর্থন পেয়েছেন। তিনি নির্বাচিত হলে প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম মহিলা কম্পট্রোলার হিসাবে ইতিহাস তৈরি করবেন।
জেনিফার রাজকুমার জানিয়েছেন, তিনি বাংলাদেশিদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নিউইয়র্কের এশিয়ান আমেরিকান এবং প্যাসিফিক আইল্যান্ডার কমিশন প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন। এছাড়াও এশিয়ান আমেরিকানদের জন্য স্কুল ছুটিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য হারুণ চেয়ারম্যান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল রব চৌধুরী, বেলাল মাহমুদ, অধ্যাপক সৈয়দ আজাদ, দুলাল মিয়া, আম্বিয়া বেগম প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV